বাংলাদেশ রেলওয়ে ছবিঘর ফেসবুক গ্রুপের পক্ষ থেকে প্রতিবছরের মতো এবারও অসহায়, গরীব, দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হচ্ছে।
Advertisement
এই বিষয়ে গ্রুপের এডমিন জয় বনিক বলেন, গত বছর শীতবস্ত্র ফেনী জংশন টু চিনকিআস্তানাতে বিতরণ করা হয়েছিলো। এবার ফেনী জংশন টু লাকসাম জংশনে বিতরণ করা হবে।
তিনি আরো বলেন, গ্রুপ ক্রিয়েটর এবং অভিজ্ঞ রেলফ্যান সাঈদ হাসান সহ মিলিত ভাবে এই কার্য্যক্রম হাতে নিয়েছেন, গ্রুপের কিছু সদস্য সহযোগিতা করেছেন। আশারাখি আরো অনেকেই আমাদের মতো এই মহৎ কাজে শরিক হবেন।সবাই আমাদের জন্য দোয়া করবেন এই আশা ব্যক্ত করি।
Advertisement
















