চট্টলা নিউজঃ চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ৫৮০ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়েছে। এর মধ্যে মহানগরে ৪১৮ জন এবং উপজেলা পর্যায়ে ১৬২ জন। ২৪ ঘণ্টায় শতকরা শনাক্তের হার ১৮.৮৮। একই সময়ে করোনায় আক্রান্ত কারো জনের মৃত্যু হয় নি।
বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) মধ্য রাতে চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা: ইলিয়াস চৌধুরী।
তিনি বলেন, গতকাল বুধবার চট্টগ্রামের পনেরো ল্যাব এবং কক্সবাজারে ৩০৭১ জনের নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ৫৮০ জনের। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ১ লাখ ২১ হাজার ৫৭২ জন। এর মধ্যে নগরে ৮৮ হাজার ৬০১ জন এবং উপজেলা পর্যায়ে ৩২ হাজার ৯৭১ জন।
তিনি বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১২৭ জনের নমুনা পরীক্ষা করে ২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। বিআইটিআইডিতে ৫৯১ জনের নমুনা পরীক্ষা করে ১৮৮ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে ২৩৮ জনের নমুনা পরীক্ষা করে ৮১ জনের করোনা শনাক্ত হয়েছে।
এন্টিজেন টেস্ট ২২৭ জনের নমুনা পরীক্ষা করে ৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। ইমপেরিয়াল হাসপাতালে ৩৪৪ জনের নমুনা পরীক্ষা করে ৪২ জনের করোনা শনাক্ত হয়েছে। শেভরনে ৪৭৭ জনের নমুনা পরীক্ষা করে ৯৮ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ২৯৭ জনের নমুনা পরীক্ষা করে ৩৭ জনের করোনা শনাক্ত হয়েছে। আরটিআরএলে ২০ জনের নমুনা পরীক্ষা করে ১০ জনের করোনা শনাক্ত হয়েছে।এপিক হেলথকেয়ারে ৩২৩ জনের নমুনা পরীক্ষা করে ৩৭ জনের করোনা শনাক্ত হয়েছে। ল্যাব এইডে ২ জনের নমুনা পরীক্ষা করে ২ জনের করোনা শনাক্ত হয়েছে, মেট্রোপলিটন হাসপাতালে ২০০ জনের নমুনা পরীক্ষা করে ২৫ জনের করোনা শনাক্ত হয়েছে এবং এশিয়ান স্পেশালাইড হাসপাতালে ২২৫ জনের নমুনা পরীক্ষা করে ৫ জনের করোনা শনাক্ত হয়েছে।
এদিন চট্টগ্রাম মেডিকেল কলেজ, কক্সবাজার মেডিকেল কলেজ, শেভরন, আরটিআরএল, মেডিকেল সেন্টার হাসপাতাল এবং শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নমুনা পরীক্ষা হয় নি।
সিভিল সার্জন আরো জানান, উপজেলা পর্যায়ে লোহাগাড়ায় ১০ জন, সাতকানিয়ায় ৩ জন, বাঁশখালী ৮ জন, আনোয়ারা ১৫ জন, চন্দনাইশ ২১ জন, পটিয়া ১৬ জন, বোয়ালখালী ৯ জন, কর্ণফুলী ০ জন, রাঙ্গুনিয়া ৫ জন, রাউজান ২১ জন, ফটিকছড়ি ৬ জন, হাটহাজারী ৩১ জন, সীতাকুণ্ড ৪ জন, মিরসরাই ৭ জন এবং সন্দ্বীপে ৬ জনের করোনা শনাক্ত হয়েছে।
চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ১৩৫৯ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ৭৩৪ এবং উপজেলায় ৬২৫ জন।
উল্লেখ্য, চট্টগ্রামে ২০২০ সনের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।















