চট্টগ্রামে নতুন আক্রান্ত ২১৭, শনাক্তের হার ৬.৯৪

287

চট্টলা নিউজঃ চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ২১৭ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়েছে। এর মধ্যে মহানগরে ১১১ জন এবং উপজেলা পর্যায়ে ১০৬ জন। ২৪ ঘণ্টায় শতকরা শনাক্তের হার ৬.৯৪। একই সময়ে করোনায় আক্রান্ত কারো মৃত্যু হয় নি।

Advertisement

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) মধ্য রাতে চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা: ইলিয়াস চৌধুরী।

তিনি বলেন, গতকাল বুধবার চট্টগ্রামের পনেরো ল্যাব এবং কক্সবাজারে ৩১২৩ জনের নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ৫৩০ জনের। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ১ লাখ ২৪ হাজার ৫৪২ জন। এর মধ্যে নগরে ৯০ হাজার ৬১১ জন এবং উপজেলা পর্যায়ে ৩৩ হাজার ৯৩১ জন।

তিনি বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৮৯ জনের নমুনা পরীক্ষা করে ৫ জনের করোনা শনাক্ত হয়েছে। বিআইটিআইডিতে ৬৩২ জনের নমুনা পরীক্ষা করে ৭৫ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে ২৩৮ জনের নমুনা পরীক্ষা করে ৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

এন্টিজেন টেস্টে ১৭২ জনের নমুনা পরীক্ষা করে ৭৪ জনের করোনা শনাক্ত হয়েছে। ইমপেরিয়াল হাসপাতালে ৪০৭ জনের নমুনা পরীক্ষা করে ২১ জনের করোনা শনাক্ত হয়েছে। শেভরনে ৪৯৮ জনের নমুনা পরীক্ষা করে ১৯ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ৩২৬ জনের নমুনা পরীক্ষা করে ১২ জনের করোনা শনাক্ত হয়েছে। আরটিআরএলে ১২ জনের নমুনা পরীক্ষা করে ৫ জনের করোনা শনাক্ত হয়েছে।মেডিকেল সেন্টার হাসপাতালে ৩৯৩ জনের নমুনা পরীক্ষা করে ১১ জনের করোনা শনাক্ত হয়েছে এবং এশিয়ান স্পেশালাইড হাসপাতালে ৩৫৬ জনের নমুনা পরীক্ষা করে ৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

এদিন চট্টগ্রাম মেডিকেল কলেজ, কক্সবাজার মেডিকেল কলেজ, এপিক হেলথকেয়ার, মেট্রোপলিটন হাসপাতাল, ল্যাব এইড এবং শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নমুনা পরীক্ষা হয় নি।

সিভিল সার্জন আরো জানান, উপজেলা পর্যায়ে লোহাগাড়ায় ৪ জন, সাতকানিয়ায় ৯ জন, বাঁশখালী ৫ জন, আনোয়ারা ৪ জন, চন্দনাইশ ১১ জন, পটিয়া ১১ জন, বোয়ালখালী ৮ জন, কর্ণফুলী ০ জন, রাঙ্গুনিয়া ৮ জন, রাউজান ৭ জন, ফটিকছড়ি ৯ জন, হাটহাজারী ১২ জন, সীতাকুণ্ড ৬ জন, মিরসরাই ১১ জন এবং সন্দ্বীপে ১ জনের করোনা শনাক্ত হয়েছে।

চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ১৩৬০ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ৭৩৪ এবং উপজেলায় ৬২৬ জন।

উল্লেখ্য, চট্টগ্রামে ২০২০ সনের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।

Advertisement