লাহোর প্রথমবারের মত পিএসএলের শিরোপা জিতল

217

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সপ্তম আসরের শিরোপা জিতেছে শাহীন আফ্রিদির নেতৃত্বাধীন লাহোর কালান্দার্স। নিজেদের প্রথম ফাইনাল জয়ের ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুলতান সুলতান্সকে ৪২ রানে হারিয়েছে লাহোর।

Advertisement

লাহোরে টস ভাগ্যটাও এসেছিল স্বাগতিকদের পক্ষে। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮০ রান জড়ো করে লাহোর। দলের পক্ষে অর্ধশতক হাঁকান মোহাম্মদ হাফিজ।

৪৬ বলের মোকাবেলায় ৯টি চার ও ১টি ছক্কায় ৬৯ রান করেন এই অলরাউন্ডার। এছাড়া হ্যারি ব্রুক ২২ বলে ৪১ রানের ঝড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন। ৮ বলে ২৮ রানের ক্যামিও খেলে অপরাজিত থাকেন ডেভিড ভিসা। মুলতানের পক্ষে আসিফ আফ্রিদি শিকার করেন তিনটি উইকেট।

জয়ের লক্ষ্যে খেলতে নেমে ৩৬ রানে অধিনায়ক ও ওপেনার মোহাম্মদ রিজওয়ানকে হারিয়ে ফেলার পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে মুলতান। ৬৩ রানের মধ্যে ৫ ব্যাটার সাজঘরে ফিরলে জয়ের আশা ফিকে হয়ে যায়।

শেষপর্যন্ত ১৯.৩ ওভারে ১৩৮ রানে গুটিয়ে যায় মুলতানের ইনিংস। খুশদিল শাহ ২৩ বলে ৩২ ও টিম ডেভিড ১৭ বলে ২৭ রান করেন। লাহোরের পক্ষে অধিনায়ক শাহীন আফ্রিদি তিনটি এবং মোহাম্মদ হাফিজ ও জামান খান দুটি করে উইকেট শিকার করেন।

সংক্ষিপ্ত স্কোর
টস : লাহোর কালান্দার্স

লাহোর কালান্দার্স : ১৮০/৫ (২০ ওভার)
হাফিজ ৬৯, ব্রুকস ৪১*, ভিসা ২৮*
আসিফ আফ্রিদি ১৯/৩, দহানি ৩৪/১

মুলতান সুলতান্স : ১৩৮/১০ (১৯.৩ ওভার)
খুশদিল ৩২, ডেভিড ২৭
শাহীন ৩০/৩, হাফিজ ২৪/২, জামান ২৫/২

ফল : লাহোর কালান্দার্স ৪২ রানে জয়ী।

Advertisement