চট্টলা নিউজঃ চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ৪৭ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়েছে। এর মধ্যে মহানগরে ৩৯ জন এবং উপজেলা পর্যায়ে ৮ জন। ২৪ ঘণ্টায় শতকরা শনাক্তের হার ২.৫০ শতাংশ। একই সময়ে করোনায় আক্রান্ত কারো মৃত্যু হয় নি।
মঙ্গলবার (২৯ ফেব্রুয়ারি) মধ্য রাতে চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা: ইলিয়াস চৌধুরী।
তিনি বলেন, গতকাল সোমবার চট্টগ্রামের ষোলো ল্যাব এবং কক্সবাজারে ১৮৭৪ জনের নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ৪৭ জনের। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ১ লাখ ২৬ হাজার ৪৪৭ জন। এর মধ্যে নগরে ৯১ হাজার ৯৬২ জন এবং উপজেলা পর্যায়ে ৩৪ হাজার ৪৮৫ জন।
তিনি বলেন- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৩৪ জনের নমুনা পরীক্ষা করে কারো করোনা শনাক্ত হয় নি। বিআইটিআইডিতে ২৩৬ জনের নমুনা পরীক্ষা করে ১৮ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজে ৯৬ জনের নমুনা পরীক্ষা করে ২ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে ২১০ জনের নমুনা পরীক্ষা করে কারো করোনা শনাক্ত হয় নি।
এন্টিজেন টেস্টে ৯৭ জনের নমুনা পরীক্ষা করে ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। ইমপেরিয়াল হাসপাতালে ১৭১ জনের নমুনা পরীক্ষা করে কারো করোনা শনাক্ত হয় নি। শেভরনে ২৭০ জনের নমুনা পরীক্ষা করে ৫ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ১৮০ জনের নমুনা পরীক্ষা করে ১ জনের করোনা শনাক্ত হয়েছে। আরটিআরএলে ৬ জনের নমুনা পরীক্ষা করে ১ জনের করোনা শনাক্ত হয়েছে। এপিক হেলথকেয়ারে ১৪৯ জনের নমুনা পরীক্ষা করে ৩ জনের করোনা শনাক্ত হয়েছে। মেট্রোপলিটন হাসপাতালে ৭৪ জনের নমুনা পরীক্ষা করে ১ জনের করোনা শনাক্ত হয়েছে। এশিয়ান স্পেশালাইড হাসপাতালে ২৯৫ জনের নমুনা পরীক্ষা করে কারো করোনা শনাক্ত হয় নি এবং এভারকেয়ার হাসপাতালে ৫৬ জনের নমুনা পরীক্ষা করে ৩ জনের করোনা শনাক্ত হয়েছে।
এদিন কক্সবাজার মেডিকেল কলেজ, মেডিকেল সেন্টার হাসপাতাল, ল্যাব এইড এবং শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নমুনা পরীক্ষা হয় নি।
সিভিল সার্জন আরো জানান, উপজেলা পর্যায়ে লোহাগাড়ায় ০ জন, সাতকানিয়ায় ১ জন, বাঁশখালী ০ জন, আনোয়ারা ০ জন, চন্দনাইশ ০ জন, পটিয়া ০ জন, বোয়ালখালী ১ জন, কর্ণফুলী ০ জন, রাঙ্গুনিয়া ০ জন, রাউজান ০ জন, ফটিকছড়ি ২ জন, হাটহাজারী ০ জন, সীতাকুণ্ড ০ জন, মিরসরাই ৪ জন এবং সন্দ্বীপে ৩ জনের করোনা শনাক্ত হয়েছে।
চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ১৩৬২ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ৭৩৪ এবং উপজেলায় ৬২৮ জন।
উল্লেখ্য, চট্টগ্রামে ২০২০ সনের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।
















