চীন-ভিয়েতনামের রপ্তানি বাড়লেও কমেছে বাংলাদেশের বাজার হিস্যা

ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে ১১.৬৭%

28

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি উল্লেখযোগ্য হারে কমেছে। ২০২৬ সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত আট মাসে বাংলাদেশের পোশাক রপ্তানি গত বছরের একই সময়ের তুলনায় ১১.৬৭ শতাংশ কমে ১১.৯৩ বিলিয়ন ইউরোতে দাঁড়িয়েছে।

Advertisement

প্রথম আলোতে উদ্ধৃত ইউরোস্ট্যাটের তথ্য অনুযায়ী, একই সময়ে চীনের পোশাক রপ্তানি ২.৩৮ শতাংশ বেড়ে ১৯.৭১ বিলিয়ন ইউরো এবং ভিয়েতনামের রপ্তানি ৪.৪৬ শতাংশ বেড়ে ৩ বিলিয়ন ইউরো হয়েছে।

এদিকে, ইউরোপীয় ইউনিয়নের পোশাকবাজারে বাংলাদেশের অংশীদারত্ব ২১.৫ শতাংশ থেকে কমে ১৯.৮ শতাংশে নেমে এসেছে। কম রপ্তানি চালান ও গড় রপ্তানিমূল্য হ্রাসকে এ পতনের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশের রপ্তানি কমলেও চীন ও ভিয়েতনামের রপ্তানি বৃদ্ধির ফলে ইউরোপের বাজারে প্রতিযোগিতা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এ পরিস্থিতিতে বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের রপ্তানি প্রবৃদ্ধি ধরে রাখা এবং বাজারের অংশীদারত্ব পুনরুদ্ধার বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

Advertisement