সিপিবির নেতৃত্বে শাহ আলম-প্রিন্স

229

পাঁচ বছরের জন্য দলের সভাপতির দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ শাহ আলম, যিনি আগের কমিটিতে ছিলেন সাধারণ সম্পাদক। আর নতুন সাধারণ সম্পাদক হয়েছেন রুহিন হোসেন প্রিন্স, যিনি এতদিন কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন।

Advertisement

শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত কংগ্রেসে নির্বাচিত সদস্যের বৈঠকের পর নতুন নেতৃত্ব চূড়ান্ত করা হয় বলে সিপিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সেখানে বলা হয়, নতুন কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মিহির ঘোষ । এছাড়া ৬ সদস্যের প্রেসিডিয়াম নির্বাচন করা হয়েছে।

সভাপতি, সাধারণ সম্পাদক, সহ-সাধারণ সম্পাদক ছাড়া প্রেসিডিয়ামে এসেছেন শামসুজ্জামান সেলিম, শাহীন রহমান ও অধ্যাপক এ এন রাশেদা।

নব নির্বাচিত সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, “কংগ্রেসে নির্বাচিত ৪৩ জনের মধ্যে আজকের বৈঠকে ৪১ জন উপস্থিত সদস্যদ সর্ব সম্মতিক্রমে সভাপতি, সাধারণ সম্পাদক, সহ-সাধারণ সম্পাদক এবং ছয় সদস্যের প্রেসিডিয়াম নির্বাচন করেছে।

গত ২৫ ফেব্রুয়ারি রাজধানীর কাজী বশির মিলনায়তনে (মহানগর নাট্যমঞ্চ) সিপিবির চারদিন ব্যাপী কংগ্রেস বসে। সভাপতিত্ব করেন মুজাহিদুল ইসলাম সেলিম, যিনি গত দশ বছর ধরে সিপিবির সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন।

গঠনতন্ত্র সংশোধন করে তৃতীয়বার সেলিমকে সভাপতি রাখার একটি প্রস্তাব কংগ্রেসে রাখা হয়েছিল। কিন্তু সেই প্রস্তাব নাকচ হয়ে যায়।

কেন্দ্রীয় কমিটিতে এখন সদস্য হিসেবে থাকছেন মুজাহিদুল ইসলাম সেলিম, মোহাম্মদ শাহ আলম, কাজী সাজ্জাদ জহির চন্দন, লক্ষী চক্রবর্তী, রফিকুজ্জামান লায়েক, শাহীন রহমান, মিহির ঘোষ, অনিরুদ্ধ দাশ অঞ্জন, আবদুল্লাহ আল ক্বাফী রতন, আহসান হাবিব লাবলু, রুহিন হোসেন প্রিন্স, জলি তালুকদার, অধ্যাপক এমএম আকাশ, মৃণাল চৌধুরী, অ্যাডভোকেট মন্টু ঘোষ, মো. এনামুল হক, ডা. দিবালোক সিংহ, অ্যাডভোকেট এমদাদুল হক মিল্লাত, মনিরা বেগম অনু, ডা. ফজলুর রহমান, অ্যাডভোকেট সোহেল আহমেদ, অ্যাডভোকেট মাকছুদা আখতার লাইলি, কাজী রুহুল আমিন, এস এ রশীদ, রাগিব আহসান মুন্না, ডা. মনোজ দাশ, ডা. সাজেদুল হক রুবেল, মো. কিবরিয়া, অ্যাডভোকেট আনোয়ার হোসেন রেজা, আবিদ হোসেন, অ্যাডভোকেট আইনুন নাহার সিদ্দিকা লিপি, অ্যাডভোকেট মহসিন রেজা, মোতালেব মোল্লা, প্রকৌশলী নিমাই গাঙ্গুলী, সুব্রতা রায়, শামসুজ্জামান সেলিম, হাসান তারিক চৌধুরী, লাকী আখতার, কাবেরী গায়েন, এএন রাশেদা, লুনা নূর, আসলাম খান ও মানবেন্দ্র দেব।

২০১২ সালের অক্টোবরে দশম কংগ্রেসে সিপিবির সভাপতির দায়িত্বে আসেন মুজাহিদুল ইসলাম সেলিম। তার সঙ্গে সাধারণ সম্পাদক হিসেবে ছিলেন সৈয়দ আবু জাফর আহমদ।

এরপর ২০১৬ সালের অক্টোবরে একাদশ কংগ্রেসেও সেলিম ও আবু জাফর আহমদ নেতৃত্বে রেখে সিপিবির কেন্দ্রীয় কমিটি হয়। পরে জাফর মারা গেলে পার্টির সাধারণ সম্পাদক হন শাহ আলম।

Advertisement