চট্টগ্রামে আরও ৩ জনের করোনা শনাক্ত

239

চট্টলা নিউজঃ চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়েছে। এর মধ্যে মহানগরে ২ জন এবং উপজেলা পর্যায়ে ১ জন। ২৪ ঘণ্টায় শতকরা শনাক্তের হার ০.৩৭ শতাংশ। একই সময়ে করোনায় আক্রান্ত কারো মৃত্যু হয় নি।

Advertisement

বৃহস্পতিবার (১০ মার্চ) মধ্য রাতে চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা: ইলিয়াস চৌধুরী।

তিনি বলেন, গতকাল বুধবার চট্টগ্রামের ষোলো ল্যাব এবং কক্সবাজারে ৮০৭ জনের নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ৩ জনের। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ১ লাখ ২৬ হাজার ৫৭৪ জন। এর মধ্যে নগরে ৯২ হাজার ৫২ জন এবং উপজেলা পর্যায়ে ৩৪ হাজার ৫২২ জন।

তিনি বলেন- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১২ জনের নমুনা পরীক্ষা করে কারো করোনা শনাক্ত হয় নি।বিআইটিআইডিতে ১২৭ জনের নমুনা পরীক্ষা করে ২ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজে ৪৮ জনের নমুনা পরীক্ষা করে কারো করোনা শনাক্ত হয় নি। চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে ১৫ জনের নমুনা পরীক্ষা করে কারো করোনা শনাক্ত হয় নি।

কক্সবাজার মেডিকেল কলেজে ১ জনের নমুনা পরীক্ষা করে কারো করোনা শনাক্ত হয় নি।

এন্টিজেন টেস্টে ১১ জনের নমুনা পরীক্ষা করে কারো ১ জনের শনাক্ত হয়েছে। ইমপেরিয়াল হাসপাতালে ৭৩ জনের নমুনা পরীক্ষা করে কারো জনের করোনা শনাক্ত হয় নি। মেডিকেল সেন্টার হাসপাতালে ৬৫ জনের নমুনা পরীক্ষা করে কারো করোনা শনাক্ত হয় নি। ইপিক হেলথকেয়ারে ৮৩ জনের নমুনা পরীক্ষা করে কারো করোনা শনাক্ত হয় নি। ল্যাব এইডে ২ জনের নমুনা পরীক্ষা করে কারো করোনা শনাক্ত হয় নি। মেট্রোপলিটন হাসপাতালে ৪৩ জনের নমুনা পরীক্ষা করে কারো করোনা শনাক্ত হয় নি। এশিয়ান স্পেশালাইড হাসপাতালে ১৪৭ জনের নমুনা পরীক্ষা করে কারো করোনা শনাক্ত হয় নি এবং এভারকেয়ার হাসপাতালে ১৮০ জনের নমুনা পরীক্ষা করে কারো করোনা শনাক্ত হয় নি।

এদিন শেভরন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল, আরটিআরএল এবং শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নমুনা পরীক্ষা হয় নি।

সিভিল সার্জন আরো জানান, উপজেলা পর্যায়ে লোহাগাড়ায় ০ জন, সাতকানিয়ায় ০ জন, বাঁশখালী ০ জন, আনোয়ারা ০ জন, চন্দনাইশ ০ জন, পটিয়া ১ জন, বোয়ালখালী ০ জন, কর্ণফুলী ০ জন, রাঙ্গুনিয়া ০ জন, রাউজান ০ জন, ফটিকছড়ি ০ জন, হাটহাজারী ০ জন, সীতাকুণ্ড ০ জন, মিরসরাই ০ জন এবং সন্দ্বীপে ০ জনের করোনা শনাক্ত হয়েছে।

চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ১৩৬২ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ৭৩৪ এবং উপজেলায় ৬২৮ জন।

উল্লেখ্য, চট্টগ্রামে ২০২০ সনের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।

Advertisement