ডারবান টেস্ট জিততে বাংলাদেশের প্রয়োজন ২৭৪ রান

698

ডারবান টেস্টে সফরকারী বাংলাদেশকে ২৭৪ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকা। ৬৯ রানের লিড নিয়ে খেলতে নেমে স্বাগতিকরা অলআউট হয়েছে ২০৪ রানে।

Advertisement

বিনা উইকেটে ৬ রান নিয়ে চতুর্থ দিন শুরু করা প্রোটিয়ারা তৃতীয় সেশনে এসে গুটিয়ে যায়। বাংলাদেশের পক্ষে এবাদত হোসেন ও মেহেদী হাসান মিরাজ তিনটি করে উইকেট শিকার করেছেন। এছাড়া চোট নিয়ে বোলিং করে দুটি উইকেট শিকার করেন তাসকিন আহমেদ।

প্রোটিয়াদের পক্ষে অর্ধশতক পেরোনো ইনিংস আছে একটি। দুইবার জীবন পাওয়ার ফায়দা লুটে অধিনায়ক ডিন এলগার করেন ৬৪ রান। ১১৬ রানে দ্বিতীয় ব্যাটার হিসেবে তিনি বিদায় নিলে খেই হারায় দল।

এর আগে নিজেদের প্রথম ইনিংসে ৩৬৭ রান জড়ো করেছিল প্রোটিয়ারা। জবাবে ব্যাট করতে নেমে মাহমুদুল হাসান জয়ের মহাকাব্যিক ইনিংসে ২৯৮ রান জড়ো করে বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোর (৪র্থ দিন, ৩য় সেশন)
টস : বাংলাদেশ

দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস : ৩৬৭/১০ (১২১ ওভার)
বাভুমা ৯৩, এলগার ৬৭, আরউই ৪১
খালেদ ৯২/৪, মিরাজ ৯৪/৩, এবাদত ৮৬/২

বাংলাদেশ ১ম ইনিংস : ২৯৮/১০ (১১৫.৫ ওভার)
জয় ১৩৭, লিটন ৪১, শান্ত ৩৮, মিরাজ ২৯, ইয়াসির ২২
হার্মার ১০৩/৪, উইলিয়ামস ৫৪/৩

দক্ষিণ আফ্রিকা ২য় ইনিংস : ২০৪/১০ (৭৪ ওভার)
এলগার ৬৪, রিকেলটন ৩৯
এবাদত ৪০/৩, মিরাজ ৮৫/৩, তাসকিন ২৪/২

জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ২৭৪ রান।

Advertisement