এই সরকার যত বেশি দিন ক্ষমতায় থাকবে, ততবেশি সংকট বাড়তে থাকবেঃ ডা.শাহাদাত

476

চট্টগ্রাম মহানগর বিএনপি’র আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন বলেছেন, এই সরকার গায়ের জোরে অবৈধভাবে রাষ্ট্রীয় ক্ষমতায় আছে। এ সরকার দেশকে লুটপাট ও দুর্নীতি-দুঃশাসনের স্বর্গরাজ্যে পরিণত করেছে। হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। সবকিছুই আছে ঊর্ধ্বমুখী। তেলের দাম, গ্যাসের দাম ঊর্ধ্বমুখী। প্রতিদিন ৪ ঘন্টা ধরে গ্যাস পাম্প বন্ধ রাখার সিদ্ধান্তে বুঝা যায় গ্যাস-সংকট শুরু হয়েছে। এই সরকার যত বেশি দিন রাষ্ট্রীয় ক্ষমতায় থাকবে ক্ষমতায় থাকবে ততবেশি দেশে সংকট বাড়তে থাকবে।

Advertisement

তিনি আজ ১৫ এপ্রিল (শুক্রবার) বিকালে ২০ নং দেওয়ান বাজার ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে অসহায়, দরিদ্রদের মাঝে ইফতার ও সেহরি সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

ডা. শাহাদাত হোসেন আরো বলেন, বাংলাদেশের মানুষ সত্য কথা বলতে পারে না। তাদের ন্যায্য দাবির কথা বলতে পারে না। এদেশের মানুষ নীরবে কাঁপছে। এই কান্না এই সরকারের প্রধানের কানে পৌঁছে না। সবকিছুরই আজ ঊর্ধ্বগতি। এই ঊর্ধ্বগতির কারণে এই সাধারন মানুষগুলোর বেহাল দশা হয়েছে। আজকে ১১ লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে। যার খেসারত জনগণকে দিতে হচ্ছে। সাধারণ মানুষ আজ ঠিকমত দু’বেলা খেতে পারছে না। আকাশচুম্বী হয়ে গেছে সব জিনিসপত্রের দাম। টিকাতে ২৩ হাজার কোটি টাকা লুটপাট করেছে।

প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাসেম বক্কর বলেন, টিসিবির গাড়ির পেছনে মানুষ কিভাবে দৌড়াচ্ছে। এই পরিস্থিতে আগে কখনো হয়নি। এই রমজান মাসে যে সমস্ত ধর্মপ্রাণ মহিলারা রোজা রাখে এবাদত বন্দেগী করে সেই সকল পর্দানশীন মহিলাদেরকেও আজ প্রখর রৌদ্রে টিসিবির গাড়ির পেছনে দীর্ঘ লাইনে দাড়াতে হচ্ছে। নিরব দুর্ভিক্ষ চলছে। অন্যদিকে লুটপাট, ডাকাতি, নির্যাতন-নিপীড়ন চলছে।

২০ নং দেওয়ান বাজার ওয়ার্ড বিএনপি’র সভাপতি খন্দকার নুরুল ইসলাম এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপি’র যুগ্ন আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটন, আলহাজ্ব আব্দুল মান্নান, আরো উপস্থিত ছিলেন আবুল কালাম, মোহাম্মদ ইলিয়াছ, আবুল কালাম, জামাল উদ্দিন, হাসান আলী,মিলন, হারুনুর রশীদ, আবুল হাসেম, মুনসুর আহমেদ, রুবেল চৌধুরী, আলাউদ্দিন, মহিউদ্দিন,আবু বক্কর, রাহুল, মাসুম, এরশাদ, মহসিন, তুষার, যুবরাজ, বাহাদুর রাফসান, সাইদুল, পাশা, টিপু প্রমুখ নেতৃবৃন্দ।

Advertisement