ঈদ উপলক্ষে ঢেলে সাজানো হয়েছে ‘বেনো বাংলাদেশ’ এর পাঞ্জাবি কালেকশন

1197

আমাদের জীবনে উৎসব ফিরে আসছে আবারও। ফ্যাশনে পুনর্জীবিত হচ্ছে নতুন রং, ডিজাইন ও প্যাটার্ন। প্রাণের এই নবসঞ্চারণ স্টাইলের সমন্বয়ে সম্প্রতি ঈদ-২২ কালেকশন লঞ্চ করেছে ব্র্যান্ডটি, যার নামকরণ করা হয়েছে ‘বেনো বাংলাদেশ ঈদ কালেকশন ২০২২’।

Advertisement

আসছে ঈদুল ফিতর উপলক্ষে ইউনিকলি ক্ল্যাসিক ও স্টেটমেন্ট ক্যাজুয়াল।

ঈদ উপলক্ষে ঢেলে সাজানো হয়েছে চট্টগ্রাম অন্যতম ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড ‘বেনো বাংলাদেশ’ পাঞ্জাবি কালেকশন। সিম্পল ও ক্ল্যাসিক পাঞ্জাবি স্টোরিতে যোগ হয়েছে সিঙ্গেল কালার ও ডিজিটাল প্রিন্ট পাঞ্জাবি। ক্রিসপি সিল্ক, সাটিন, ব্লেন্ডেড ও ক্রিসপ কটনে তৈরি এই কালেকশনে সলিড সাদা, নীল, কালো, লালের পাশাপাশি কলার-প্ল্যাকেটে রুচিশীল এমব্রয়ডারি ও কারচুপির কাজ করা পাঞ্জাবিও দেখা যাবে।

‘বেনো বাংলাদেশ’ এর কর্ণধার আজমাইন ফায়েক বলেন, ঈদ কিংবা পূজো অথবা যেকোনো ধর্মীয় বা সাংস্কৃতিক অনুষ্ঠানে পাঞ্জাবী পুরুষদের জন্য একটি ফ্যাশনের অংশ হয়ে দাড়িয়েছে। পাঞ্জাবি ছাড়া ছেলেদের উৎসব যেন জমেই উঠে না। কারণ পাঞ্জাবিতে রয়েছে যুগ যুগ ধরে চর্চা হয়ে আসা ঐতিহ্য, ইতিহাস এবং সংস্কৃতির ছোয়া। যেকোন অনুষ্ঠানে পুরুষদের পছন্দের পোশাকের তালিকায় প্রথম স্থান দখল করে নিয়েছে পাঞ্জাবি।

 

পাঞ্জাবিতেই পুরুষের রুচিবোধ প্রকাশ পায়।তাই আমরা চেষ্টা করেছি এবারের ঈদে আমাদের গ্রাহকদের নতুন কিছু ইউনিক ডিজাইন পাঞ্জাবি একালেকশন উপহার দেওয়া।

Advertisement