ডা. ললিত কুমার দত্ত স্মরণে মাদারবাড়ি এলাকায় ঈদ উপহার বিতরণ

241

বীর মুক্তিযোদ্ধা সদরঘাট থানা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি প্রয়াত ডা. ললিত কুমার দত্ত স্মরণে পূর্ব মাদারবাড়ি এলাকায় গরীব দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

আজ শুক্রবার (২২ এপ্রিল) বিকালে পূর্ব মাদারবাড়িস্থ নছু মালুম মসজিদ এলাকায় প্রয়াত ডা. ললিত কুমার দত্তের সন্তান সৌমেন কুমার দত্ত রণির উদ্যোগে এই ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মসিউর রহমান চৌধুরী।

বক্তব্যে তিনি বলেন, রাজনীতিবিদের কাজ হচ্ছে মানবতার সেবা করা। ডা. ললিত কুমার দত্ত একজন ডাক্তার হিসেবে মানুষের সেবা করে গেছেন তা শুধু নয়, তিনি বাংলাদেশ আওয়ামী লীগের একজন কর্মী হয়ে আজীবন জনমানুষের সেবা করে গেছেন। এই সমাজে চিকিৎসক অনেকেই আছেন, কিন্তু একজন ডাক্তার ললিত কুমার দত্ত বিরল। এলাকাবাসী যেকোন রোগে শোকে পরম আশ্রয় খুঁজে পেয়েছে এই মানুষটির কাছে। পরম আদর ভালবাসা আর সেবার মমতায় তিনি বাঁচিয়েছেন লক্ষ রোগীর জীবন। ডাক্তার ললিত কুমার দত্ত একাধারে চিকিৎসক, রাজনীতিবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বীর মুক্তিযোদ্ধা। তরুণ সমাজ ডা. ললিত কুমার দত্তের পদাঙ্ক অনুসরণ করে সমাজ ও মানবতার সেবায় আত্ম নিয়োগ করবে এটাই প্রত্যাশা করি।

সৌমেন দত্ত রণির সভাপতিত্ব ও মো.সালাউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে সদরঘাট থানা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম সিএনসি, পূর্ব মাদারবাড়ি ওয়ার্ড কাউন্সিলর আতাউল্লাহ চৌধুরী, পূর্ব মাদারবাড়ি ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাউদ্দিন ইবনে আহমদ, সদরঘাট থানা আওয়ামী লীগ নেতা নাট্যজন পঙ্কজ বৈদ্য সুজন, হাজী আবদুল মালেক, মো. সাজ্জাদ, মসরুর হোসাইন প্রমুখ বক্তব্য রাখেন।

Advertisement