চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব সাইকেল দিবস পালিত

468

বিশ্ব সাইকেল দিবস উপলক্ষে চট্টগ্রাম নগরীর সিআরবিতে ‘রেইস এক্রোস বাংলাদেশ’ এক বর্ণাঢ্য সাইকেল র‌্যালির আয়োজন করেছে। সকাল থেকে নারী ও পুরুষরা সাইকেল নিয়ে সি আর বি তে আসতে শুরু করেন। এ সময় অংশগ্রহণকারীদের মাঝে উৎসবের আমেজ লক্ষ্য করা যায়।

Advertisement

শুক্রবার (৩ জুন) সকাল ৭.৩০ টায় সি আর বি মোরে সাইকেল র‌্যালিটির উদ্বোধন কালে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ ও শেঠ প্রোপার্টি লিমিটেড এর কর্ণধার সোলেমান আলম শেঠ, ৭ নং ওয়ার্ড মহিলা যুবলীগ এর সভাপতি এবং উদোক্তা চট্টগ্রাম এর কর্ণধার সোনিয়া আজাদ, বিশিষ্ট লেখক ও সমাজ কর্মী ড. মাসুম চৌধুরী, সি পি আর এর কর্ণধার এস এম রাসেন, রেস এক্রোস বাংলাদেশ এর প্রতিষ্ঠতা ঝিমি চাকমা (ঝুম), সহ-পরিচালক রাকিব উদ্দিন এবং রেইস এক্রোস বাংলাদেশ এর নতুন দুটি মুখ রাফি ও নিসাত আনজুম।

এতে আরো উপস্থিতছিলেন চট্টলা রানার্স এর এডমিন ন্রিপেন চৌধুরি ও ডাউনহিল এর এডমিন এবং এশিয়ান গেইম ২০১৯ এ ৮ম স্থান অধিকার মাউন্টেন বাইকার তাহমিদ চৌধুরী প্রমুখ।

রাজনীতিবিদ সোলেমান আলম শেঠ বলেন, সাইকেলিংয়ের সময় শরীরে রক্ত চলাচল বাড়ে, ফুসফুসে অনেক বেশি অক্সিজেন রক্তে মিশিয়ে দেয়। ফলে জয়েন্ট পেইন, বাত, ও ডায়েবেটিসসহ অনেক রোগ থেকে আমরা রক্ষা পাই। সাইক্লিংকে বাঁচিয়ে রাখতে ও সাইক্লিংয়ের উপকারিতা সম্পর্কে সবাইকে জানাতে, সারাবিশ্ব ৩রা জুনকে সাইকেল দিবস হিসেবে পালন করা হয়।

সমাজকর্মী ড. মাসুম চৌধুরী বলেন, সাইকেল শুধু স্বাস্থ্যর জন্য ভালো, এটা নয়। সাইকেল ব্যবহারে আমাদের খরচও সাশ্রয় হয়। তাই সবার উচিত নিয়মিত সাইকেলিং করা ও নিয়মিত শরীর চর্চা করা। সাইকেল কেবল স্বল্প মুল্যে পরিবহনের সুবিধাই দেয়না, সঙ্গে সতেজ রাখে আমাদের শরীর ও মন। তাই সাইকেল এখন ব্যায়ামের অপরিহার্য অংশ হয়ে উঠেছে।

সাইকেল র‌্যালিটি সিআরবি থেকে শুরু হয়ে কাজির দেউরী প্রদক্ষিণ করে ওয়াসা ভবনের সামনে দিয়ে লালখান বাজার হয়ে সিআরবিতে শেষ হয়। র‌্যালিতে চট্টগ্রামের পতেঙ্গা সাইকেলিং গ্রুপ সহ বিভিন্ন সাইকেলিং গ্রুপের একশ জনের বেশি সাইক্লিষ্ট অংশগ্রহণ করেন।

র‌্যালিটি উদ্বোধনকালে বক্তারা বলেন সুস্বাস্থ্য নিশ্চিতের লক্ষ্যে সাইকেল চালানোর প্রয়োজনীয়তা উল্লেখ করেন।

Advertisement