পদ্মা সেতু ২৫ জুনই উদ্বোধন হবে: প্রধানমন্ত্রী

228

পদ্মা সেতু আগামী ২৫ জুনই উদ্বোধন হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Advertisement

বুধবার সকাল ১১টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। পদ্মা সেতুর উদ্বোধনসহ দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে এই সংবাদ সম্মেলন করছেন প্রধানমন্ত্রী শেখা হাসিনা।

করোনা পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হওয়ার পর সাংবাদিকদের উপস্থিতিতে এটিই প্রধানমন্ত্রীর প্রথম সংবাদ সম্মেলন। করোনাকালে সরকার প্রধানের সংবাদ সম্মেলনগুলোতে ভার্চুয়ালি যুক্ত ছিলেন সাংবাদিকরা।

Advertisement