চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার ৮নং শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের জ্যৈষ্ঠপুরা বীণাপাণি সংঘ দুর্গাপূজা পূজামন্ডপকে ‘নিরন্তর’ নামক থিমের জন্য স্বীকৃতিস্বরূপ দশভূজা শারদ সম্মাননা প্রদান করেছে ‘রঙ্গবতী’ নামক ধর্মীয় কাল্পনিক ইভেন্টস্।
গতকাল ২০ অক্টোবর মঙ্গলবার মহা নবমী শেষে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের হাতে এ সম্মাননা স্মারক প্রদান করেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শারদীয় দুর্গাপূজা উদযাপন পরিষদের সভাপতি প্রবীর চৌধুরী, সাধারণ সম্পাদক সমীর চৌধুরী, অর্ধ সম্পাদক জ্যোতির্ম্ময় চৌধুরী, বীণাপাণি সংঘের সভাপতি মিল্টন চৌধুরী, সাধারণ সম্পাদক অনিমেষ চৌধুরী, সাংগঠনিক সম্পাদিক সুব্রত চৌধুরী, ৮নং শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ হাছান চৌধুরী, বোয়ালখালী প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক রনজিত কুমার শীল প্রমূখ।
বীণাপাণি সংঘ শারদীয় দুর্গাপূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দরা জানান, পূজার পঞ্চমী তিথিতে দেবীর বোধন অনুষ্ঠান পরিদর্শন করেন চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ও জেলা পুলিশ সুপার (এসপি) মোঃ মাসুদ আলম। শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে, নির্ধিদায়, নিঃসংকোচে অত্যন্ত সুষ্ঠু, শান্তিপূর্ণ ও ধর্মীয় ভাবগম্ভীর্যের মধ্যে দিয়ে
উদযাপনের বিষয়ে গুরুত্বারোপ করেন ডিসি-এসপি। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাঠান মোঃ সাইদুজ্জামান, বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান ফারুক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেজাফফর আহমেদ এসময় উপস্থিত ছিলেন।
আয়োজকেরা জানান, ১৯৩৮ সাল থেকে শুরু হওয়া এবার এ মন্ডপে আরতির পাশাপাশি দুর্গাপূজার প্রধান আকর্ষণ ‘নিরন্তর’ থিম এক নজর দেখার জন্য শুধু বোয়ালখালী নয়, প্রতিদিন চট্টগ্রামসহ বিভিন্ন জেলা থেকে গাড়ি নিয়ে হাজার হাজার দর্শনার্থী ভিড় জমান। নারী-পুরুষ দর্শনার্থীরা সুশৃঙ্খলভাবে ভিন্ন ভিন্ন লাইনে গিয়ে থিম দেখে পূনঃরায় বেরিয়ে আসেন। পূজার অষ্টমী ও নবমীতে দুপুর-রাতে প্রসাদ বিতরণ করা হয়েছে। পূজার শৃঙ্খলা রক্ষায় বোয়ালখালী উপজেলা প্রশাসন সার্বক্ষণিক তদারকি কার্যক্রম পরিচালনা করেন। পুলিশ ও আনসার সদস্যরা পূজামন্ডপের নিরাপত্তায় নিয়োজিত ছিলেন। পূজার শুরু থেকে শেষ পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

















