বীর মুক্তিযোদ্ধা নুরুল হকের মৃত্যুতে শিক্ষা উপমন্ত্রীর শোক

338

বীর মুক্তিযোদ্ধা নুরুল হক বীর প্রতিক এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

Advertisement

শোকবার্তায় ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, নুরুল হক ১৯৭১ সালের রণাঙ্গনের একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান জন্য উনাকে বীর প্রতিক খাতাব প্রদান করা হয়। তাঁর মৃত্যুতে আমরা একজন জাতির বীর সন্তানকে হারালাম।

শিক্ষা উপমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।

Advertisement