সরাইপাড়ার কাউন্সিলরের পুত্রবধূর লাশ উদ্ধার

229

নগরের পাহাড়তলী থানার ১২ নম্বর সরাইপাড়া ওয়ার্ডের কাউন্সিলর নুরুল আমিনের পুত্রবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত রেহেনুমা ফেরদৌস কাউন্সিলরপুত্র নওশাদুল আমিনের স্ত্রী। নিহতের ২ বছরের একটি কন্যা সন্তান রয়েছে।

Advertisement

শনিবার (২ জুলাই) সকাল ১০টায় লাশটি উদ্ধার করা হয়। তবে স্বামীর পরিবার এটিকে আত্মহত্যা বলে দাবি করেছে।

নিহত রেহনুমা প্রয়াত সাবেক চসিক কাউন্সিলর তারেক সোলায়মান সেলিমের ছোট ভাই তারেক ইমতিয়াজের মেয়ে।

তারেক ইমতিয়াজ বলেন, আমরা গিয়ে আমার মেয়ের লাশ বিছানায় পেয়েছি। আমার মেয়েকে তারা নির্যাতন করতো। এটি একটি হত্যাকাণ্ড। আমরা মামলা করবো।

বিষয়টি নিশ্চিত করেছেন পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান।

তিনি বলেন, ‘সকালে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছি। তবে ছেলের পরিবারের দাবি এটি আত্মহত্যা। লাশের সুরতহাল করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

Advertisement