চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন সিমেন্ট ক্রসিং মোড়ে কন্টেইনারবাহী একটি প্রাইম মোভারের চেসিসের মাস্টার পিন ভেঙে দুর্ঘটনা ঘটেছে।
Advertisement
আজ (সোমবার) রাত প্রায় সাড় ১০টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বন্দর ছেড়ে আসা(বন্দরমুখী) কন্টেইনারবাহী প্রাইম মোভারটি সিমেন্ট ক্রসিং মোড় অতিক্রম করার সময় হঠাৎ সেটির চেসিসের মাস্টার পিন ভেঙে যায়। মুহূর্তের মধ্যেই কন্টেইনারটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর কাত হয়ে পড়ে আটকে যায়।
ঘটনার পরপরই ব্যস্ততম এই সড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। তবে তাৎক্ষণিকভাবে কোনো বড় ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি।
সংবাদ পেয়ে ট্রাফিক পুলিশ ও স্থানীয় উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করার জন্য চেষ্টা শুরু করে। চ্যাসিস ও কন্টেইনার সরিয়ে সড়ক পরিষ্কার করার কাজ চলছে।
Advertisement

















