বাকলিয়া থানা বিএনপির সভাপতি ফরিদ আহম্মেদের ইন্তেকাল, বিএনপির শোক

195

বাকলিয়া থানা বিএনপির সভাপতি ফরিদ আহম্মেদ মুন্সী শনিবার (২ জুলাই) রাত ১১ টায় চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

Advertisement

তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ১ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী, আত্মীয় স্বজন ও রাজনৈতিক সহকর্মী রেখে গেছেন।

রবিবার (৩ জুলাই) বাদে জোহর বাকলিয়া স্কুল মাঠে জানাজা শেষে মিম তোয়া জামে মসজিদ সংলগ্ন পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এদিকে ফরিদ মুন্সীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান মীর মো. নাছির উদ্দীন, চেয়ারপার্সনের উপদেষ্টা বেগম রোজী কবির, গোলাম আকবর খন্দকার, এস এম ফজলুল হক, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন, সদস্য সচিব আবুল হাশেম বক্কর, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান ও সদস্য সচিব মোস্তাক আহমেদ খান।

এক শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, ফরিদ আহম্মেদের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত ও ব্যথিত। তিনি বিএনপির একজন দায়িত্বশীল নেতা ছিলেন। প্রতিষ্ঠাকালিন সময় থেকে চট্টগ্রামে বিএনপিকে শক্তিশালী সংগঠনে পরিনত করতে তিনি গুরুতপূর্ন ভূমিকা রেখেছিলেন। তার মৃত্যু আমাদের জন্য অত্যন্ত বেদনার। তার মৃত্যুতে বিএনপি দলের একজন যোগ্য নেতাকে হারালো। তার মৃত্যুতে যে শূণ্যতার সৃষ্টি হবে তা সহজে পূরন হবার নয়। দলের প্রতি তার অবদান বিএনপি আজীবন স্বরণে রাখবে।

নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবার, আত্মীয়স্বজনের প্রতি গভীর সমবেদনা জানান।

Advertisement