পুলিশ সদস্য ইয়াবা ও ৩ সহযোগী সহ আটক

207

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের পূর্ব গেইটের পাশ থেকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) নগর বিশেষ শাখার সিপাহী উপল চাকমা ও ৩ বাহককে ৫ হাজার ২৬০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার (৬ জুলাই) রাত পৌনে ১১টার দিকে কেনটাকি রেস্টুরেন্টের সামনে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- উপল চাকমা (৪৫), নান্টু দাশ (৪২), মো. কামরুল ইসলাম (৩০) ও মো. গিয়াসউদ্দিন (৪২)।

পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান বলেন, মাদক ব্যবসায়ীরা ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে মেডিক্যাল কলেজ পূর্ব গেইট এলাকায় অবস্থান করার সংবাদের ভিত্তিতে র‍্যাব-৭ এর সদস্যরা অভিযান চালিয়ে ৫ হাজার ২২৬ পিস ইয়াবাসহ সিটিএসবির সদস্য উপল চাকমাসহ ৪ জনকে গ্রেফতার করে।

তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা করা হয়েছে।

Advertisement