চট্টগ্রামে আরও ৩০ জনের করোনা শনাক্ত

223

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১২ দশমিক ৯৩ শতাংশ।

Advertisement

মঙ্গলবার (১২ জুলাই) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

চট্টগ্রামের সিভিল সার্জন ইলিয়াস চৌধুরী বলেন, চট্টগ্রামে ৭টি ল্যাবে ২৩২টি নমুনা পরীক্ষায় ৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ২২ জন নগরের বাসিন্দা। বাকিদের মধ্যে ১ জন লোহাগাড়ায়, ১ জন পটিয়ায়, ৩ জন রাঙ্গুনিয়ায়, রাউজানে ২ ও সীতাকুণ্ডের ১ জন।

সোমবার (১১ জুলাই) চট্টগ্রামে ৩৩ জনের করোনা শনাক্তের কথা জানিয়েছিল সিভিল সার্জন কার্যালয়। চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২৭ হাজার ৭৯২ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে নগরের বাসিন্দা ৯৩ হাজার ১১০ জন। বাকিরা বিভিন্ন উপজেলার।

করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে মোট ১ হাজার ৩৬৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৩৫ জন নগরের বাসিন্দা। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬৩০ জনের।

২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।

 

Advertisement