চকবাজারে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ক্যাবল অপারেটর নিহত

170

নগরের চকবাজার এলাকায় ব্যবসায়িক বিরোধের জেরে ছুরিকাঘাতে সৌরভ খান সোহাগ (২৩) নামে এক ক্যাবল অপরেটর নিহত হয়েছেন। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশ বাবা-ছেলেকে গ্রেপ্তার করেছে।

Advertisement

আজ মঙ্গলবার (১২ জুলাই) বেলা ১২টার দিকে মৌসুমি আবাসিক মোড়ে শিশু কবরস্থান লাল গেইটের সামনে রাস্তার উপর এ ঘটনা ঘটে।

নিহত সৌরভ চকবাজার থানা এলাকার ফরিদ ম্যানশন ডিসি রোডের একরাম জমিদারের ভাড়া বাসায় বসবাস করতেন। তিনি কোতোয়ালী থানা এলাকার দেওয়ান বাজার মাসুদা ঝর্না এলাকার নুরুল ইসলাম সওদাগর বাড়ির হারুনুর রশিদের ছেলে।

পরিবারের দাবী সৌরভ খান সোহাগ একজন ক্যাবল অপারেটর। ব্যবসায়িক বিরোধের জের ধরে দুপুরে একই এলাকার সাকিব ও শফিক ছুরিকাঘাতে গুরুতর করে। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তিনি মারা যান।

নিহতের পিতা হারুনুর রশিদ জানান, ‘আমার ছেলে সহজ সরল, শফি তার স্ত্রীসহ ছেলে সাকিবকে নিয়ে এলোপাথারি ছুরিকাঘাত করে আমার ছেলেকে হত্যা করেছে।’

বিষযটি নিশ্চিত করেছেন চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস জাহান। তিনি বলেন, ছুরিকাঘাতে একজনের মৃত্যু হয়েছে শুনেছি। বিস্তারিত পরে জানাতে পারবো। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মো. শফি (৫০)ও তার ছেলে সাকিব (১৯)কে গ্রেপ্তার করা হয়েছে।

পাঁচলাইশ থানা পুলিশের ওসি (তদন্ত) সাদিকুর রহমান বলেন, বেলা সাড়ে ১২টার দিকে চমেক জরুরি বিভাগে চকবাজার থেকে আহত অবস্থায় এক যুবককে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্বজনরা জানিয়েছে, পূর্ব শত্রুতার জের ধরে মৌসুমি আবাসিক মোড়ে দু’পক্ষের সংঘর্ষ হয়। সেখানে ছুরিকাঘাতে সৌরভ খান সোহাগ আহত হন। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Advertisement