দেশে ফিরেছেন ১৪৮৬২ জন হাজি

202

সৌদি আরবে পবিত্র হজ পালন শেষে গত ছয়দিন দেশে ফিরেছেন ১৪ হাজার ৮৬২ জন হাজি। মঙ্গলবার (১৯ জুলাই) রাত ২টা পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৬টি, সৌদি এয়ারলাইন্সের ১৯টি ও ফ্লাইনাস এয়ারলাইন্সের পাঁচটি ফ্লাইটে তারা দেশে ফেরেন।

Advertisement

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্ক হজের বুলেটিনে এ তথ্য জানানো হয়।

বুলেটিন থেকে জানা যায়, চলতি বছরের এখন পর্যন্ত সৌদি আরবে মোট ২৩ জন বাংলাদেশি হজযাত্রী ইন্তেকাল করেছেন। মারা যাওয়া হজযাত্রী/হাজিদের মধ্যে পুরুষ ১৬ ও নারী সাতজন। তাদের মধ্যে মক্কায় ১৯, মদিনায় ৩ ও জেদ্দায় একজন মারা গেছেন।

গত ৮ জুলাই সৌদি আরবে হজ অনুষ্ঠিত হয়। ৫ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত ১৬৫টি ফ্লাইটে বাংলাদেশ থেকে সৌদি আরবে যান ৬০ হাজার ১৪৬ জন হজযাত্রী (ব্যবস্থাপনা সদস্যসহ)।

এদিকে পবিত্র হজ শেষে গত ১৪ জুলাই হজের ফিরতি ফ্লাইট শুরু হয়েছে। এ পর্যন্ত মোট ৪০টি ফ্লাইটে দেশে ফিরেছেন হাজিরা। আগামী ৪ আগস্ট পর্যন্ত চলবে হজের ফিরতি ফ্লাইট।

Advertisement