বাকলিয়া শহীদ নূর হোসেন ডা. মিলন-মোজাম্মেল-জেহাদ কলেজের গভর্নিং বডি ও শিক্ষকবৃন্দের সাথে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল’র মতবিনিময় সভা অনুষ্ঠিত।
বুধবার (২০ জুলাই) দুপুর ১ টায় কলেজ অডিটরিয়ামে মতবিনিময় সভায় প্রধান অতিথি’র বক্তব্যে শিক্ষা উপমন্ত্রী নবনির্বাচিত গভর্নিং বডি’র চলমান কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং কলেজের বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দেন। শিক্ষকবৃন্দকে পাঠ্যবইয়ের পাঠদানের পাশাপাশি দক্ষতা ও বৃত্তিমূলক শিক্ষার উপর গুরুত্বারোপ করার জন্য আহ্বান জানান।
তিনি বলেন, বর্তমানে দেশে প্রচলিত শিক্ষাব্যবস্থায় পাশের হার বৃদ্ধির পাশাপাশি বেকারত্বের হারও বৃদ্ধি পাচ্ছে। তাই দেশের বেকারত্বের হার কমানোর জন্য প্রচলিত শিক্ষা পদ্ধতির পরিবর্তনের উপর গুরুত্ব আরোপ করেন। ছাত্র-ছাত্রীরা যাতে বিভিন্ন কারিগরি ট্রেডভিত্তিক ও স্কিলনির্ভর প্রশিক্ষণ গ্রহণ করে পরবর্তিতে কর্মসংস্থানের সুযোগ পায় সেজন্য শিক্ষার্থীদের ও অভিভাবদেরকে আহ্বান জানান। এ ব্যাপারে এ কলেজে বর্তমান চলমান শিক্ষার পাশাপাশি ছাত্র-ছাত্রীরা যাতে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ গ্রহণ করতে পারে সেজন্য কলেজে বিভিন্ন ট্রেডের বৃত্তিমূলক শিক্ষা ব্যবস্থার চালুর আহ্বান জানান এবং সহযোগিতার আশ্বাস দেন।
সভাপতি আলহাজ্ব ছৈয়দ ছগীর আহমদ তাঁর বক্তব্যে কলেজের বর্তমান পরিস্থিতি সম্পর্কে প্রধান অতিথি কে বিস্তারিত অবহিত করেন। কলেজের শিক্ষার পরিবেশ বজায় রাখার স্বার্থে আশেপাশের বিবিধ পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন এবং সমস্যা সমাধানের জন্য সহযোগিতার আহ্বান জানান।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কলেজ গভর্নিং বডি’র নব নির্বাচিত সভাপতি আলহাজ্ব ছৈয়দ ছগীর আহমদ। স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ আবদুল মালেক।
অধ্যাপক আবদুল্লাহ ইবনে মাসুদ এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন কলেজ গভর্নিং বডি’র সদস্য মো. সালাহউদ্দীন, মান্না বিশ্বাস, অধ্যাপক মো. রবিউল হাছান চৌধুরী ও অধ্যাপক নাসরিন আক্তার প্রমুখ।
উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং বডি’র সদস্য আলহাজ্ব জাকের হোসেন, আলহাজ্ব মো. সৈয়দ, ডা. আবদুল্লাহ আল হাসান রাব্বি, মো. ইসমাইল হোসেন, ছৈয়দ মো. নাজিম উদ্দিন, নুরুল আলম রাজু, বিশিষ্ট সমাজসেবক মো. এমদাদুল হক রায়হান, খাদিজা বেগম, আবদুল কাইয়ূম, খোন্দকার ছাদেক মাহমুদ, সৈয়দ শাহাদাত হোসাইন, শাহীনুর বেগম, সায়মন নাহার চৌধুরী, আবদুল আলিম আজাদ, মোহাম্মদ নাজিম উদ্দীন, বিশ্বকর শর্মা ভাষ্কর, মনিকা ধর, জয়শ্রী নাথ, রাবেয়া মাহমুদ, মোঃ আলী, শারমিন আক্তার চৌধুরী, তাহেরা আক্তার, ইশরাক ইরতিফা মাহমুদ, আমিরুল ইসলাম, জনাব ছৈয়দ আহমদ সিকদার, জনাব আশীষ দস্তিদার প্রমুখ।
সভায় নবনির্বাচিত গভর্নিং বডি’র পক্ষ থেকে উপমন্ত্রীকে ফুলের তোড়া ও সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান এবং কলেজের শিক্ষকবৃন্দের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে উপমন্ত্রী কে বরণ করে নেওয়া হয়। এছাড়া কলেজের ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে আজমীর শাহ নেতৃত্বে ফুলের তোড়া প্রদান করা হয়।
















