গোপালগঞ্জে ট্রেনের ধাক্কায় ভটভটির ৫ যাত্রী নিহত

185

গোপালগঞ্জের কাশিয়ানীতে অরক্ষিত রেলক্রসিং পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় ভটভটিতে থাকা পাঁচজন নিহত হয়েছেন।

Advertisement

বৃহস্পতিবার (২১ জুলাই) রাত ১০টার দিকে কাশিয়ানী উপজেলার ঝুটি গ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কা‌শিয়ানী উপ‌জেলার পারু‌লিয়া গ্রামের বিজয় মৃধার ছেলে সুজন মৃধা (৩৭), রবিন বিশ্বাসের ছেলে অমৃত বিশ্বাস (৩৫), নিরোধ দাসের ছেলে প্রতি দাস (৪০), মহের বিশ্বাসের ছেলে হিরামন বিশ্বাস (৪৫) এবং মালেক বিশ্বাসের ছেলে রাজ্জাক বিশ্বাস (৪০)।

নিহতরা সবাই নির্মাণ শ্রমিক। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন আরো ৬ জন।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সওগাতুল আলম জানান, কাশিয়ানী থেকে বিল্ডিংয়ের কাজ শেষে একটি ঢালা মেশিন নিয়ে কাশিয়ানীর পারুলিয়া এলাকায় ফিরছিলেন ১১ শ্রমিক। পথিমধ্যে ঝুটি গ্রাম এলাকায় অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় রাজশাহী থেকে গোপালগঞ্জগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই ৫ জনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ আহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

গোপালগঞ্জ ফায়ার সা‌র্ভি‌সের উপসহকারী পরিচালক আব্দুল কালাম জানান, নিহতের সংখ্যা বাড়‌তে পা‌রে।

 

Advertisement