দাউদকান্দিতে প্রাইভেটকার খাদে পড়ে স্বামী-স্ত্রীসহ নিহত ৩

165

কুমিল্লার দাউদকান্দিতে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার খাদে পড়ে স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত হয়েছেন।

Advertisement

রোববার সকাল ১০টার দিকে উপজেলার কুটম্বপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ফেনী সদর উপজেলার বনানীপাড়া এলাকার গিয়াস উদ্দিন মাহমুদ ফরাজী (৫২) তার স্ত্রী জাহানারা আক্তার (৪৬) শালিকা সালমা আক্তার নাজমা (৪২)।

হাইওয়ে পুলিশ এবং স্থানীয়রা জানান, নিহত গিয়াস উদ্দিন মাহমুদ প্রাইভেটকারটি নিজেই চালাচ্ছিলেন। তিনি ঢাকা থেকে ফেনীর নিজ বাড়িতে যাচ্ছিলেন। দ্রুতগতির কারণে প্রাইভেটকারটি মহাসড়কের সাহারপাড় এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই গাড়িতে থাকা তিনজন নিহত হয়েছেন।

বিষয়টি নিশ্চিত ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার প্রেমধন মজুমদার জানান নিহতদের লাশ উদ্ধার করে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানায় রাখা হয়েছে।

Advertisement