ক্ষমতা চিরস্থায়ী করার দিবা স্বপ্নে বিভোর আওয়ামী লীগ : মীর হেলাল

238

বিএনপির কেন্দ্রীয় সদস্য ব্যারিস্টার মীর হেলাল উদ্দীন বলেন, জনগণের স্বতস্পূর্ত অংশ গ্রহনই প্রমাণ করে আওয়ামী দুঃশাসনে দেশবাসী অতিষ্ঠ। বিএনপিকে ধংস করে ক্ষমতা চিরস্থায়ী করার দিবা স্বপ্নে বিভোর আওয়ামী লীগ। দেশবাসী আজ জেগে উঠেছে। আওয়ামী অন্যায়,অত্যাচার,গুম খুন ও লুটপাটের কারণে জনজীবন বিপন্ন।

Advertisement

আজ বৃহস্পতিবার (২৫ আগস্ট) ২নং জালালাবাদ ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে কেন্দ্রঘোষিত জ্বালানি তেল ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিসহ অসহনীয় লোডশেডিং এবং ভোলায় গুলিতে নূরে আলম ও আবদুর রহমানকে হত্যার প্রতিবাদে এই মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। নগরীর বটতল থেকে মিছিলটি শুরু করে বালুচরা মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

তিনি আরও বলেন, বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে রাজপথে আন্দোলনের মাধ্যমে এই সরকারকে নিরপেক্ষ তত্ত্ববধায়ক সরকার ব্যবস্থা পূনর্বহালে বাধ্য করা হবে।

২নং জালালাবাদ ওয়ার্ড বিএনপির সভাপতি মো. বেলালের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মামুন আলমের সঞ্চলনায় সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক সৈয়দ আজম উদ্দীন, এস্কান্দর মির্জা, সদস্য ইকবাল চৌধুরী, এস এম আবুল ফয়েজ, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ, বায়েজিদ থানা বিএনপির সভাপতি আবদুল্লাহ আল হারুন, নগর বিএনপির সাবেক নেতা এস এম জি আকবর, ইয়াকুব চৌধুরী, আবদুর রহিম, থানা সাধারণ সম্পাদক আবদুল কাদের জসিম, সৈয়দ জাকারিয়া সেলিম, মহানগর যুবদলের সহসভাপতি মো. জাহাঙ্গীর আলম, আবদুল করিম, থানা যুবদলের আহবায়ক অরূপ বড়ুয়া, ছাত্রদলের সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন, যুবদলের সহ-সাধারণ সম্পাদক জাফর আহমদ খোকন, জিল্লুর রহমান জুয়েল, আতিকুর রহমান আতিক, জহিরুল ইসলাম, জাহাঙ্গীর আলম বাবু, দেলোয়ার হোসেন, মনজুর আলম মঞ্জু, আলতাফ হোসেন, সাবের আহমদ তার্জেন, রোকছানা বেগম, শাহ আলম, ইবরাহিম, মকবুল হোসেন, ঈসমাইল, মোবারক, আজগর হোসেন আজু, নুর নবী মিলন, মো. সায়েম, এস এম মহসিন, মো. মাঈন উদ্দীন, মো: শাহেদ, ওয়াহিদুল ইসলাম, নুরুল ইসলাম, নজরুল ইসলাম হালু, আসিফ চৌধুরী লিমন, রাজিবুল হক বাপ্পী, এম এ হাসান বাপ্পা, আল মামুন সাদ্দাম, আবু কাউসার, সিরাজ পাশা ও মো. রুবেলসহ ওয়ার্ড, ইউনিট বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Advertisement