সীতাকুণ্ডের আকিলপুর সৈকতে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন

33

সীতাকুণ্ড প্রতিনিধিঃ চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইউনিয়নের আকিলপুর সমুদ্রসৈকত থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।

Advertisement

শুক্রবার (২৩ অক্টোবর) জুমার নামাজের পর আকিলপুর সমুদ্রসৈকত এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় সর্বসাধারণ অংশ নিয়ে সমুদ্র উপকূল থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবি জানান।

আয়োজকরা জানান, আকিলপুর সমুদ্রসৈকত ও উপকূলীয় এলাকার পরিবেশ-প্রতিবেশ রক্ষা এবং স্থানীয় মানুষের স্বার্থে অবৈধ বালু উত্তোলন বন্ধ করা জরুরি। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন তাঁরা।

Advertisement