সিইউজে’র ভারপ্রাপ্ত সভাপতি রুবেল ও ভারপ্রাপ্ত সম্পাদক সাইদুল

200

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজ) ভারপ্রাপ্ত সভাপতি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি রুবেল খান ও যুগ্ম-সম্পাদক সাইদুল ইসলাম।

Advertisement

সিইউজে’র সভাপতি তপন চক্রবর্তী ও সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম ভারত সফরে যাওয়ায় সিনিয়র সহ-সভাপতি ও রুবেল খান, দৈনিক সংবাদ সারাবেলার ব্যুরো প্রধান ও বিশেষ প্রতিনিধি রুবেল খান ও যুগ্ম-সম্পাদক ও দৈনিক কালবেলার ব্যুরো প্রধান সাইদুল ইসলামকে দায়িত্ব অর্পন করে যান।

আজ ১৩ জানুয়ারি হতে ১৮ জানুয়ারী পর্যন্ত তারা এই দায়িত্ব পালন করবেন। এই দায়িত্ব থাকাকালীন সময়ে সকল সদস্যদের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন রুবেল খান ও সাইদুল ইসলাম।

Advertisement