ইসাক চৌধুরী আলিম দলের ত্যাগী নেতা ছিলেন: ডা শাহাদাত

193

চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হো‌সে‌ন বলেছেন, ইসাক চৌধুরী আলিম দলের ত্যাগী নেতা ছিলেন। এই ওয়ার্ডের ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন আলিম। ছাত্রদলের রাজনীতি থেকে শুরু করে থানা বিএনপির নেতা,পরবর্তীতে চট্টগ্রাম মহানগর বিএনপি’র সহ-সাধারণ সম্পাদক এর দায়িত্ব পালন করেন। এছাড়াও গত ২০১৮ সালের জাতীয় নির্বাচনে আমি যখন জেলে ছিলাম তখন আমার নির্বাচনে এই ওয়ার্ডে নির্বাচনী দায়িত্ব পালন করেছিলেন। কারা নির্যাতিত হয়েছিলেন।দলের দুঃসময়ের ইসাক চৌধুরী আলিমের ত্যাগ অপরিসীম। কিন্তু এই এলাকার ত্যাগী নেতা আলিম আজ আমাদের মাঝে নেই। আমরা আজ এই স্বরণসভা থেকে মরহুম আলিমের আত্মার মাগফেরাত কামনা করছি এবং মহান আল্লাহ তায়ালা যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করে এই দোয়া কামনা করছি।

Advertisement

তিনি আজ বিকালে ১৯ নং দক্ষিণ বাকলিয়া তুলাতুলি ময়দার মিল মাঠে ১৯ নং দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে ইসাক চৌধুরী আলেমের স্মরণ সভা, দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

ডা. শাহাদাত হো‌সে‌ন আরও বলেন, এ সরকারের দুর্নীতি দুঃশাসনের বিরুদ্ধে আপনাদের জেগে উঠতে হবে।আপনাদের গণতান্ত্রিক অধিকার ভোটার অধিকার আপনাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে। আপনারা জেগে না উঠলে আপনারা যেমন ভোট দিতে পাচ্ছেন না। ভোট সেন্টারে যেতে পারছেন না,আপনাদের নতুন প্রজন্ম তেমনি ভাবে এ গণতান্ত্রিক ভোটাধিকার থেকে বঞ্চিত হবে। বিএনপি’র গণতান্ত্রিক আন্দোলনে আপনাদের ঐক্যবদ্ধ ভাবে গিয়ে আসতে হবে।আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ত্বরান্বিত করতে হবে।

১৯ নং দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী নবাব খানের সভাপতিত্বে এবং যুবদল নেতা মাইনুদ্দিন চৌধুরী পারভেজ এর সঞ্চালন স্মরণ সভায় এবং দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন নগর বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর ইয়াসিন চৌধুরী আসু, বাকলিয়া থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলমগীর, মহানগর কৃষক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক নাজমুল হক নাজু, মহানগর যুবদলের সহ-সাধারণ সম্পাদক আসাদুর রহমান টিপু, মহানগর যুবদলের শিক্ষা বিষয়ক সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন, বাকলিয়া থানা মহিলা দলের সভানেত্রী রেজা বেগম মুন্নি, যুবদল নেতা ইয়াকুব খান, মোঃ ওমর ফারুক, ১৯ নং দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড মহিলা দলের সভানেত্রী রেনুকা বেগম, বাকলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ দুলাল, বাকলিয়া থানা কৃষক দলের আহ্বায়ক নুরুদ্দিন খান, মোহাম্মদ নওশাদ, মোহাম্মদ আলী, মোহাম্মদ মানিক, বেলাল, সোবাহান, মোঃ দেলোয়ার হোসেন সঈদ, মোহাম্মদ জামশেদ, মোহাম্মদ নাহিদুর রহমান হীরা, শ্রমিক দলের সভাপতি মোঃ ইউনুস, আব্দুল বারেকসুমন খান, সুজন, মহরম আলী, হৃদয় খান, জহির, ছাত্রদল নেতা মোঃ জনি, মোহাম্মদ নাঈম প্রমূখ।

Advertisement