ফ্যাশন ব্র্যান্ড “ট্রাফিক” এর ৬ষ্ঠ শো-রুম উদ্বোধন

146

চট্টগ্রাম মহানগরীর দুই নম্বর গেইটস্থ ফিনলে স্কয়ার ও বিপ্লব উদ্যানের বিপরীতে “ট্রাফিক” ম্যান’স ফ্যাশন ব্র্যান্ডের ৬ষ্ঠ শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন। সোমবার রাতে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে চট্টগ্রামের জনপ্রিয় এই ব্র্যান্ডের নতুন শো-রুমের যাত্রা শুরু হয়।

Advertisement

অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রিয়াজুদ্দিন বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও মেট্রো ডেভলপারের চেয়ারম্যান মোতালেব চৌধুরী। এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলশী টাউন সেন্টার দোকান মালিক সমিতির সভাপতি সৈয়দ রুম্মান আহমেদ। উপস্থিত ছিলেন ট্রাফিকের সত্ত্বাধিকারী মোহাম্মদ নিজাম উদ্দীন. মোহাম্মদ ইফতেখার, রিয়াজউদ্দীন বাজার তামাকুমুন্ডি বণিক সমিতির সেক্রেটারি মোজাম্মেল হক, রিয়াজউদ্দীন বাজার বণিক সমিতির সাবেক সেক্রেটারি আবুল হোসেন প্রমুখ।

এছাড়া চট্টগ্রামে প্রতিষ্ঠিত তারকা মডেল, কোরিওগ্রাফার, ব্লগারসহ সিনিয়র সাংবাদিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Advertisement