পাঁচ সিটিতে নৌকার মাঝি যারা

149

আসন্ন পাঁচ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত হয়েছে। এরা হলেন গাজীপুর সিটি করপোরেশনে অ্যাডভোকেট আজমত উল্লাহ খান, বরিশাল সিটিতে আবুল খায়ের আবদুল্লাহ, সিলেট সিটিতে আনোয়ারুজ্জামান চৌধুরী, রাজশাহী সিটিতে এ এইচ এম খায়রুজ্জামান লিটন এবং খুলনা সিটিতে তালুকদার আব্দুল খালেক।

Advertisement

শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন গণভবনে তার সভাপতিত্বে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় এদের প্রার্থী করার সিদ্ধান্ত হয়। সভা শেষে গণভবনে ফটকে পাঁচ প্রার্থীর নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের সূত্র বলছে, বিভিন্ন জরিপের ভিত্তিতে এবং চুলচেরা বিশ্লেষণ শেষে এই প্রার্থিতা চূড়ান্ত করা হয়।

গত ৩ এপ্রিল এ পাঁচ সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুসারে, গাজীপুর সিটিতে ২৫ মে এবং খুলনা ও বরিশাল সিটিতে ১২ জুন নির্বাচন হবে। সিলেট ও রাজশাহী সিটি করপোরেশনে নির্বাচন হবে ২১ জুন।

Advertisement