ডা. শাহাদাত হোসেনের ঈদ শুভেচ্ছা

165

শুভেচ্ছা বার্তায় ডা. শাহাদাত হোসেন বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সারাদেশের মানুষকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি, দেশবাসীকে ঈদ মোবারক জানাচ্ছি।

Advertisement

আমি বিশ্ব মুসলিমের অব্যাহত সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করি। মাসব্যাপী কঠোর সিয়াম সাধনার পর মুসলমানদের জীবনে এক স্বর্গীয় শান্তি ও আনন্দের বার্তা নিয়ে আসে ঈদুল ফিতর। যা মুসলমানদের নিবিড় ভ্রাতৃত্ববোধে উদ্বুদ্ধ করে।

তিনি বলেন, আমরা এমন এক সময় ঈদুল ফিতর উদযাপন করতে যাচ্ছি, যখন বাংলাদেশের অবিসংবাদিত নেত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যিনি জনগণের সুখ-দুঃখে সবসময় তাদের পাশে থাকেন, দেশে গণতন্ত্র ও উন্নয়নে নেতৃত্ব দিয়েছেন। তিনি বর্তমান আওয়ামী সরকারের চরম রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে মিথ্যা মামলায় অসুস্থ অবস্থায় গৃহবন্দী আছেন। দেশ ক্রান্তিলগ্নকাল অতিক্রম করছে।

ডা. শাহাদাত বলেন, ঈদুল ফিতরের শিক্ষা থেকে আমাদের অঙ্গীকার হোক সব হিংসা, বিদ্বেষ ও হানাহানি থেকে মুক্ত হয়ে ন্যায়, সাম্য, ঐক্য, ভ্রাতৃত্ব, দয়া, সহানুভূতি, মানবতা ও মহামিলনের এক ঐক্যবদ্ধ ও ভালোবাসাপূর্ণ সমাজ এবং দেশ গঠনের জন্য একযোগে কাজ করা।

Advertisement