বীর মুক্তিযোদ্ধা অমল মিত্রের পরলোকগমন, রাষ্ট্রীয় মর্যাদায় সৎকার সম্পন্ন

270

চট্টগ্রাম নগরীর সদরঘাট থানাধীন নালাপাড়া নিবাসী মহানগর আওয়ামী লীগ নেতা ও বীর মুক্তিযোদ্ধা অমল মিত্র (৭২) আজ ৭ মে রোববার বিকেল ৪টার দিকে নগরীর একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোকগমন করেছেন। তিনি হৃদরোগ ও বার্ধক্যজনিত রোগে ভূগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ২ মেয়ে, অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।

Advertisement

একই দিন রাত ৮টায় নগরীর মিউিনিসিপ্যাল মডেল স্কুল এন্ড কলেজ মাঠের শহীদ মিনারের সামনে জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি-বাকলিয়া) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জামিউল হিকমার নেতৃত্বে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল কবীরসহ পুলিশের একটি চৌকষ দল প্রয়াত বীর মুক্তিযোদ্ধা অমল মিত্রকে রাস্ট্রীয় সম্মান ‘গার্ড অব অনার’ প্রদান করেন। একইসাথে সিএমপি কমিশনারের পক্ষে প্রয়াতের সন্তানের হাতে একটি শোক ক্রেস্ট তুলে দেয়া হয়।

এসময় বীর মুক্তিযোদ্ধার মরদেহে শেষ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন জেলা প্রশাসকের পক্ষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জামিউল হিকমা, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ, ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শহীদুল হক চৌধুরী সৈয়দসহ অন্যান্য বীর মুক্তিযোদ্ধাগণ।

রাস্ট্রীয় সম্মান ‘গার্ড অব অনার’ প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দিন, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নঈম উদ্দিন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদ সর্দার,যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান খান, বীর মুক্তিযোদ্ধা এনামুল হক, বীর মুক্তিযোদ্ধা সৌরিন্দ্র নাথ সেন, বীর মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা শ্যামল মিত্র, বীর মুক্তিযোদ্ধা মোঃ ইউনুছ, বীর মুক্তিযোদ্ধা গোলাম নবী, বীর মুক্তিযোদ্ধা মুকুল দাশসহ সর্বস্তরের বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আত্মীয়-স্বজন। এরপর রাতে নগরীর বলুয়ার দীঘিস্থ অভয়মিত্র মহাশ্মশানে রাষ্ট্রীয় মর্যাদায় প্রয়াতের সৎকার সম্পন্ন করা হয়।

উল্লেখ্য যে, ১৯৭১ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে মহান মুক্তিযুদ্ধে অংশ নেন বীর মুক্তিযোদ্ধা প্রয়াত অমল মিত্র।

শোক প্রকাশ ঃ বীর মুক্তিযোদ্ধা অমল মিত্রের মৃত্যুতে গভীর শোক প্রকাশসহ শোকাহত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দিন, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নঈম উদ্দিন চৌধুরী, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ, ডেপুটি কমান্ডার শহীদুল হক চৌধুরী সৈয়দ, সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র বিশ্বাস, কোতোয়ালী থানা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সৌরিন্দ্রনাথ সেন, সদরঘাট থানা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলমসহ সংসদের অধীন অন্যান্য বীর মুক্তিযোদ্ধাগণ।

Advertisement