ছাত্র-শিক্ষকের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আদর্শ জাতি গঠন করতে পারে

158

চট্টগ্রাম নগরীর আইস ফ্যাক্টরী রোডস্থ স্বনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান তাওহীদুল উম্মাহ মাদ্রাসার হিফজ ছাত্রদের পাগড়ী ও সনদ প্রদান অনুষ্ঠান গতকাল ২৬ মে শুক্রবার বাদে মাগরিব প্রতিষ্ঠানের সভাপতি ও এস.এ ফ্যামিলির কর্ণধার মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

Advertisement

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ বাংলাদেশের আলেম সমাজের অভিভাবক ও উপমহাদেশের প্রখ্যাত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল জামেয়া আল ইসলামিয়া পটিয়ার মহাপরিচালক হাফেজ মাওলানা মুফতি ওবায়দুল্লাহ হামজাহ(দা.বা)।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তাওহীদুল উম্মাহ মাদরাসার মুহতামিম হাফেজ মোঃ ওমর ফারুক, আল হামিম ইন্সটিটিউট এর প্রিন্সিপাল আরিফুল ইসলাম, স্টেশন কলোনী সমাজের সভাপতি জহির উদ্দিন আহমেদ, মাদরাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোঃ রকিবুল আলম সাজ্জি, মাদরাসা পরিচালনা কমিটির সদস্য মোঃ গিয়াস উদ্দিন, নাজিম উদ্দিন চৌধুরী (এ্যানেল), শিক্ষা পরিচালক মুহাম্মদ আব্দুল হামিদ, হিফজ বিভাগের সিনিয়র শিক্ষক হাফেজ মোঃ শহিদুল আলম, সিনিয়র শিক্ষক মোঃ লোকমান হাকিমসহ মাদরাসার সকল শিক্ষক, অভিভাবক ও-কর্মচারীগণ।

অনুষ্ঠানে ছাত্র, অভিভাবক ও শিক্ষকদের উদ্দেশ্যে প্রধান অতিথি বলেন, একজন আদর্শ শিক্ষক ডাক্তারের ভূমিকা পালন করবেন। শিক্ষার্থীদের সমস্যা নিরূপণ করতে পারলে সঠিক পাঠদান করা সহজ ও ফলপ্রসূ হবে। ছাত্র-শিক্ষকের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক একটি আদর্শ জাতি গঠন করতে পারে।

সভাপতি তার সমাপনী বক্তব্যে বলেন, মাদরাসায় অধ্যয়নরত প্রত্যেক ছাত্রকে সমাজের রোল মডেল হিসেবে গড়ে তুলতে হবে। এজন্য শিক্ষক অভিভাবকের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন। আধুনিক নৈতিকতাবোধ সম্পন্ন জাতি গঠনে আমাদের এ প্রয়াসে যারা সহযোগীতা ও পৃষ্ঠপোষকতা করছেন তারা, ছাত্র, অভিভাবক, শিক্ষক, আমন্ত্রিত অতিথিসহ সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন তিনি।

Advertisement