টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

144

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন।

Advertisement

শনিবার (১ জুলাই) দুপুরে তিনি বঙ্গবন্ধুর সমাধিসৌধ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে এ শ্রদ্ধা জানান।

পরে ফাতেহা পাঠ ও ‘৭৫-এর ১৫ আগস্টে বঙ্গবন্ধুসহ নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ নেন তিনি।

এর আগে সকাল ৮টায় প্রধানমন্ত্রী তার ছেলে সজীব ওয়াজেদ জয়কে নিয়ে গণভবন থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হন। বেলা ১১টায় প্রধানমন্ত্রী সড়কপথে পদ্মা সেতু হয়ে গোপালগঞ্জের কোটালীপাড়ায় পৌঁছান।

পরে প্রধানমন্ত্রী কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ অফিসে ঈদুল আজহা উপলক্ষে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী, স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন।

Advertisement