কোরআন-সুন্নাহ বিরোধী কোন বিষয় পাঠ্যবই-এ সংযোজন করা হবে না: শিক্ষা উপমন্ত্রী

143

নগরীর চশমা হিলের বাসভবনে বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, চট্টগ্রাম-৯(কোতোয়ালি-বাকলিয়া-চকবাজার) আসনের সংসদ সদস্য ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এর সাথে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, চট্টগ্রাম মহানগরের সভাপতি আলহাজ্ব মুজিবুল হক সাকু’র নেতৃত্বে একটি প্রতিনিধি দল সাক্ষাৎ ও মতবিনিময় করেন।

Advertisement

এই সময় ইসলামিক ফ্রন্ট নেতৃবৃন্দ রাজনৈতিক বিবিধ আলোচনার মধ্যে পাঠ্য বইয়ে ইসলাম ধর্ম বিরোধী, কোরআন-সুন্নাহ বিরোধী যাতে কিছু না থাকে এবং ইসলামী মনীষীদের জীবনী সংযোজনের বিষয়ে শিক্ষা উপমন্ত্রী’র কাছে জোর দাবি জানান।

কোরআন -সুন্নাহর আদর্শের সাথে সামঞ্জস্য রেখে সিলেবাস প্রনয়নের উপরও গুরুত্বারোপ করেন। এছাড়া নেতৃবৃন্দ সন্ত্রাস- জঙ্গিবাদ তথা যে কোনরূপ সংঘাত-সহিংসতার সাথে ইসলামের কোন সম্পর্ক নেই বলেও উল্লেখ করেন।

ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের নেতৃবৃন্দ আরো বলেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে বলেন বাংলাদেশের সংবিধান অনুযায়ী সরকার নির্বাচন পরিচালনা করেন না, নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন, নির্বাচন কমিশন কার্যক্ষেত্রে স্বাধীন হবে শুধুমাত্র সংবিধান এবং আইনের অধীন হবে। তাই স্বাধীন নির্বাচন কমিশনের অধিনে অবাধ, সুষ্ট ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন অনুষ্ঠানের উপর তিনি জোর দিয়ে বলেন কোন অবস্থাতেই অন্য কোন দেশী-বিদেশী অপশক্তির প্রভাব যাতে নির্বাচনের উপর না পড়ে সেই ব্যাপারে সজাগ থাকতে হবে।

ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন, কোরআন -সুন্নাহ বিরোধী কোন বিষয় পাঠ্য বইয়ে সংযোজন করা হবে না৷ তাছাড়াও আপনারা যে সকল দাবি জানিয়েছেন তা বিবেচনা করা হবে।

তিনি আরো বলেন, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আওয়ামী লীগেরও অঙ্গীকার। সংবিধানের বর্তমান কাঠামো অবিকৃত রেখে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা’র নেতৃত্বাধীন সরকারের অধিনেই বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে। কোন অপশক্তি সেইখানে বাধা প্রদানের চেষ্টা চালালে জনগণকে সাথে নিয়ে তাদের প্রতিহত করা হবে।

এসময় উপস্থিত ছিলেন- ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর চট্টগ্রাম মহানগর সভাপতি এইচ এম মুজিবুল হক শাকুর, সহ সভাপতি এস এম আব্দুল করিম তারেক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লায়ন মুহাম্মদ এমরান, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা এ এম মঈনউদ্দীন চৌধুরী হালিম, ডাঃ মুহাম্মদ হাশমত আলী তাহেরী, মাওলানা মহিউদ্দিন তাহেরী, অধ্যক্ষ মাওলানা জানে আলম নেজামী, এম কফিল উদ্দীন রানা, শাহজাদা এস এম মাইনউদ্দীন সঞ্জরী, মাওলানা আনিসুর রহমান ও মাওলানা মুহাম্মদ আবদুল্লাহ্ ইকবাল প্রমুখ।

Advertisement