এফবিসিসিআই’র নবনির্বাচিত সভাপতিকে শিক্ষা উপমন্ত্রীর অভিনন্দন

134

চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ‘দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই)’ ২০২৩-২৫ এর সভাপতি নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, চট্টগ্রাম-৯(কোতোয়ালি-বাকলিয়া-চকবাজার) আসনের সংসদ সদস্য ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

Advertisement

শুভেচ্ছা বার্তায় ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, মাহবুবুল আলম অত্যন্ত দক্ষতা ও সততার সহিত চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। তাঁর সুদক্ষ নেতৃত্বে চট্টগ্রাম চেম্বার এক অনন্য উচ্চতায় পৌঁছেছে ।

আশাকরি জনাব মাহবুবুল আলমের মেধা, শ্রম ও দক্ষতা এফবিসিসিআই কে আরো আলোকিত করবে এবং তিনি ব্যবসা-বাণিজ্যের প্রসারে দেশীয় ও আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

Advertisement