চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক-উত্তর বিভাগের এক সভা আজ ৫ আগস্ট শনিবার নগরীর খুলশীস্থ কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) জয়নুল আবেদীন। সভার শুরুতে ট্রাফিক উত্তর বিভাগের মাঠ পর্যায়ের সার্বিক কর্মদক্ষতা মূল্যায়ন ও যানজট নিরসনে সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা প্রয়োগসহ সঠিকভাবে ডিউটি পালন করায় উত্তম কাজের স্বীকৃতি স্বরূপ ২জন ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) যথাক্রমে টিআই (বায়েজিদ) মোঃ আলমগীর হোসেন, টিআই (পাঁচলাইশ) মোঃ তরিকুল ইসলাম ও ৬জন সার্জেন্টকে ক্রেস্টসহ শুভেচ্ছা উপহার তুলে দেন উপ-পুলিশ কমিশনার।
তিনি জানান, গত জুলাই মাসে ট্রাফিক-উত্তর বিভাগে বিভিন্ন অপরাধে অভিযান চালিয়ে সড়ক পরিবহন আইন-২০১৮ অনুসারে ৯৯৭টি বিভিন্ন গাড়ির বিরুদ্ধে মামলা ও ১ হাজার টি গাড়ি ডাম্পিং করা হয়।
উক্ত সভায় নিজস্ব কল্যাণ তহবিল থেকে বিভিন্ন পদ মর্যাদার পুলিশ সদস্যদের নিজ ও পরিবারের চিকিৎসা বাবদ আর্থিক অনুদান প্রদান করা হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ট্রাফিক-উত্তর বিভাগের সহকারি পুলিশ কমিশনার আসিফ মাহমুদ গালিব, টিআই (প্রশাসন) মোঃ কামাল হোসেনসহ অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ

















