পাহাড়তলীতে ডিমের দাম বেশি রাখায় দুই দোকানিকে জরিমানা

126

নগরের পাহাড়তলী এলাকায় ডিমের দাম স্বাভাবিকের চেয়ে বেশি নেয়ার দায়ে দুই দোকানিকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

Advertisement

শনিবার (১২ আগস্ট) অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

এ সময় মূল্য তালিকা ও ভাউচার যথাযথ সংরক্ষণ না করায় দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ চট্টগ্রামে প্রতিশত ডিম পাইকারিতে ১২৫০-১২৬০ টাকা ও খুচরায় ১৩২০-১৩৪০ টাকায় বিক্রয় হচ্ছে।

Advertisement