ডাক্তার জামানকে হত্যার হুমকিদাতাদের শাস্তি দাবি স্বাচিপের

141

স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) এর সভাপতি ডা. মোঃ জামাল উদ্দিন চৌধুরী এবং মহাসচিব অধ্যাপক ডা. মোঃ কামরুল হাসান মিলন এক বিবৃতিতে বলেন যে, অত্যন্ত গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, একাত্তরের চিহ্নিত যুদ্ধাপরাধী, মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডে সাজাপ্রাপ্ত আসামী জামায়াতে ইসলামীর নেতা দেলোয়ার হোসাইন সাঈদীর মৃত্যুকে কেন্দ্র করে উদ্দেশ্য প্রণোদিতভাবে একটি স্বার্থান্বেষী মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে অসত্য, বানোয়াট, মিথ্যা তথ্যের মাধ্যমে গুজব ছড়িয়ে জনসাধারণকে বিভ্রান্ত করে দেশের শান্তিময় পরিবেশ নষ্ট করার অপচেষ্টা করছে। এই সমস্ত অপচেষ্টার তীব্র নিন্দা জানাই এবং এর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এবং অনতিবিলম্বে দুষ্কৃতকারীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করে কঠোর শাস্তি প্রদানের আহবান জানাচ্ছি।

Advertisement

আমরা আরো উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, সাজাপ্রাপ্ত আসামী দেলোয়ার হোসাইন সাঈদী হৃদরোগে আক্রান্ত হলে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কার্ডিওলজি বিভাগে ভর্তি করা হয়। ভর্তি থাকা অবস্থায় দেশের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এস এম মোস্তফা জামান বাবুল তাকে যথোপযুক্ত চিকিৎসা প্রদান করেন। অথচ তার মৃত্যুকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে দুষ্টচক্র অধ্যাপক ডা. এস এম মোস্তফা জামান বাবুলকে প্রাণ নশের হুমকি দিচ্ছে। এ সমস্ত দুষ্কৃতকারীদের অনতিবিলম্বে গ্রেফতার করে কঠোর শাস্তি প্রদানের জন্য প্রশাসনের নিকট আহবান জানাচ্ছি।

Advertisement