শাহ আমানত বিমানবন্দরের ডাস্টবিনে মিলল সোনার বার

140

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ওয়াশরুমের ডাস্টবিন থেকে পরিত্যক্ত অবস্থায় ৬টি সোনার বার উদ্ধার করা হয়েছে।

Advertisement

সোমবার (২১ আগস্ট) সকালে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা অভিযান পরিচালনা করে সোনার বারগুলো উদ্ধার করেন।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের রাজস্ব কর্মকর্তা কে এম সালেম বলেন, সকালে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে একটি ফ্লাইটে আসা এক যাত্রী অবৈধভাবে আনা সোনার বার ওয়াশরুমে হাতবদল করবেন- এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় কাউকে গ্রেপ্তার করা সম্ভব না হলেও পরিত্যক্ত অবস্থায় সোনার বার উদ্ধার করা হয়।

Advertisement