ডবলমুরিংয়ে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

161

চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানা এলাকা থেকে মো. আব্দুর রব নামে এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Advertisement

রবিবার (২০ আগস্ট) দিবাগত রাতে পাঠানঠুলি আসকরাবাদ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াৎ হোসেন।

তিনি বলেন, ‘দুইটি মামলায় মো. আব্দুর রব নামে এক ব্যক্তিকে ১ বছর করে কারাদণ্ড এবং ৫০ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন আদালত। মামলার ওয়ারেন্টমূলে গতকাল পাঠানঠুলি আসকরাবাদ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।’

Advertisement