আজ আন্তর্জাতিক শ্রমিক নেতা এমএ ছবুরের ৩৬তম মৃত্যুবার্ষিকী

574

আন্তর্জাতিক শ্রমিক নেতা, প্রখ্যাত শ্রম আইনজ্ঞ ও বিশিষ্ট রাজনীতিবিদ মরহুম আলহাজ্ব এম এ ছবুরের আজ ৩৬ তম মৃত্যুবার্ষিকী।

Advertisement

এ উপলক্ষে তার গ্রামের বাড়ী চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ ৩ নং ওয়ার্ডে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে- মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ, পবিত্র কোরআনখানি, দোয়া মাহফিল, জেয়াফত ও তবারক বিতরণ।

মরহুম এম এ ছবুর পুর্ব পাকিস্তান ফেডারেল শ্রমিক লীগের সহ সভাপতি ও শ্রম আদালতের প্রাক্তন সহকারী বিচারক ছিলেন। তিনি (আই এল ও) কনভেনশনে পূর্ব পাকিস্তানের পক্ষ থেকে ১৮ বার প্রতিনিধিত্ব করেছিলেন। তিনি চালিতাতলী বাজারস্থ পাঁচলাইশ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। এছাড়া তিনি বিভিন্ন সমাজ সেবামূলক জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন। ১৯৮৭ সালের এই দিনে তিনি মৃত্যুবরণ করেন। মরহুমের সন্তান বিএনপি নেতা জি এম আইয়ুব খান পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা করেছেন।

Advertisement