নতুন কমিটি গঠনের লক্ষ্যে শহীদ মন্নান স্মৃতি সংস্থার কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়েছে। অত্র কাউন্সিল সভায় মেধাবী শিক্ষার্থীদের পড়ালেখায় অনুপ্রাণিত করার জন্য শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
শুক্রবার (২৫ আগস্ট) অত্র সংস্থার অস্থায়ী কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মোঃ সাদ্দাম হোসেন এবং সঞ্চালনা করেন মোহাম্মদ আলাউদ্দিন। হাফেজ মোঃ রবিউল হোসেনের কুরআন তেলাওয়াতের মাধ্যমে অত্র সভা আরম্ভ হয় ।
সভার শুরুতে উদ্বোধনী বক্তব্য রাখেন অত্র সংস্থার উপদেষ্টা গোলাম মোস্তফা। স্বাগত বক্তব্য রাখেন উপদেষ্টা মোঃ সোহেল উদ্দিন, উপদেষ্টা মোহাম্মদ জমির উদ্দিন সানি, উপদেষ্টা মোহাম্মদ নজরুল ইসলাম রিফাত। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রাউজান উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ মনির হোসেন।
প্রধান অতিথি বিগত কমিটিকে সক্রিয় থেকে সমাজসেবায় এবং সমাজের উন্নয়নে অবদান রাখায় ধন্যবাদ জানান। এবং নবগঠিত কমিটিকে পূর্ব কমিটি থেকে অধিক সক্রিয় থেকে সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার আহ্বান জানান। এবং অতীতের মতো ভবিষ্যতেও সমাজসেবা অফিস থেকে সর্বোচ্চ সাহায্যের আশ্বাস দেন।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন এবং বিশিষ্ট সাংবাদিক ও লেখক নূর মোহাম্মদ রানা, এডভোকেট রিয়াজ মঞ্জুরুল হক, সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপদেষ্টা সোলায়মান মাস্টার, মোহাম্মদ জসিম উদ্দিন মোঃ সরোয়ার উদ্দিন, মোহাম্মদ বেদার, মোহাম্মদ নেজাম প্রমুখ।
১১ জন বিশিষ্ট নির্বাচন কমিটির ভোটের মাধ্যমে গঠিত অত্র সংস্থার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন অত্র কাউন্সিল সভার কাউন্সিলার মাওলানা আহমদ হোসেন রেজভী।
নবগঠিত পূর্ণাঙ্গ কমিটিঃ সভাপতি মুহাম্মদ সাদ্দাম হোসেন , সহ-সভাপতি জমিরউদ্দিন সানি, সহ-সভাপতি ফয়সাল, সাধারণ সম্পাদক নঈম উদ্দিন আরফাত, সহসাধারণ সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম রিফাত, সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইরফান, অর্থ সম্পাদক আবু তালেব ফাহ, ম সহ-অর্থ সম্পাদক জামাল উদ্দিন বাপ্পি, দপ্তর সম্পাদক নুরুল হায়দার ইমন সহ-দপ্তর সম্পাদক রবি, প্রচার সম্পাদক মোজাম্মেল হোসেন নাফিস, সহ-প্রচার সম্পাদক সাইফুল ইসলাম, ধর্মীয় সম্পাদক রবিউল হোসেন মুন্না, সহ-ধর্মীয় সম্পাদক সাজেদুল ইসলাম তানভীর, ক্রীড়া সম্পাদক আবু তালেব বাবর, সহ-ক্রীড়া সম্পাদক নেজাম উদ্দিন, শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন, সহ-শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক জিসান।

















