আগ্রাবাদে নালায় পড়ে নিখোঁজ দেড় বছরের শিশু

339

চট্টগ্রামের আগ্রাবাদের রঙ্গীপাড়া এলাকায় নালায় পড়ে ইয়াছিন আরাফাত নামে এক শিশু নিখোঁজ হয়েছে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল শিশুটিকে উদ্ধারে কাজ করছে।

Advertisement

রবিবার (২৭ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে কেএম টাওয়ারের পাশে এ ঘটনা ঘটে।

নিখোঁজ ইয়াছিন আরাফাতের বাবার নাম সাদ্দাম হোসেন।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস চট্টগ্রাম বিভাগীয়।নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর জালাল আহমেদ বলেন, ‘আমরা সাড়ে ৫টার দিকে নালায় পড়ে এক শিশু নিখোঁজের খবর পাই। সেখানে আগ্রাবাদ ফায়ার স্টেশনের ডুবুরি দল কাজ করছে। এখন পর্যন্ত শিশুটিকে উদ্ধার করা যায়নি। উদ্ধারের চেষ্টা চলছে।’

এর আগে, গত ৭ আগস্ট সকালে হাটহাজারী উপজেলার দক্ষিণ পাহাড়তলী সিটি কর্পোরেশন ওয়ার্ডের ইসলামিয়া হাট বাদামতল এলাকায় নালায় পড়ে নিপা পালিত (১৯) নামের হাটহাজারী সরকারি কলেজের এক ছাত্রীর মৃত্যু হয়েছে।

২০২১ সালের ২৫ আগস্ট সকালে চট্টগ্রামের মুরাদপুরে পানির নিচে ডুবে থাকা রাস্তায় হাঁটার সময় ড্রেনে পড়ে নিখোঁজ হন ব্যবসায়ী সালেহ আহমেদ। আজও তার হদিস মেলেনি।

উল্লেখ্য, রাতভর টানা বৃষ্টিতে ডুবেছে বন্দরনগরীর বিভিন্ন নিচু এলাকা। আবহাওয়া অফিসের তথ্যমতে, রবিবার সকাল ৬ টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে ১৩০ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

Advertisement