ইপিজেড এলাকায় একই দড়িতে ঝুলছিল মা-মেয়ের লাশ

142

নগরের ইপিজেড থানার ব্যাংক কলোনি এলাকায় একই দড়িতে ঝুলন্ত মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

Advertisement

মঙ্গলবার (২৯ আগস্ট) লাশ দুটি উদ্ধার করা হয়েছে। নিহত মায়ের নাম শাহানাজ আক্তার (২৩) ও মেয়ের নাম সাবেকুন নাহার ইভা (৪)। নিহত শাহনাজ মো. শাহজাহানের স্ত্রী।

বিষয়টি নিশ্চিত করেছেন ইপিজেড থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নুরুজ্জামান বলেন, নিহত শাহনাজ বেগম ও তার স্বামী পোশাক কারখানায় চাকরি করতো। দু’জনের মধ্যে আগে থেকে পারিবারিক কলহ লেগে ছিল। সকালে স্বামী শাহজাহান কারখানায় চলে গেলে ফ্যানের সঙ্গে প্রথমে মেয়কে ঝুলিয়ে পরে একই দড়িতে নিজেও ঝুলে পড়েন শাহনাজ।

খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।

Advertisement