রাকিব উদ্দিন: নগরের বাকলিয়ার ফুলকলি ফুডপ্রোডাক্ট ফ্যাক্টরিকে ৫ লাখ টাকা এবং মুরাদপুরের বারকোড ফুড জাংশনকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (৩০ আগস্ট) বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিএম মশিউর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ জরিমানা করা হয়।

চট্টগ্রাম জেলা ও মেট্রোপলিটন নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ ফারহান ইসলাম বলেন, ফুলকলি ফুড প্রোডাক্ট ফ্যাক্টরিতে অভিযানকালে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন, মেয়াদে কারচুপি, লেভেলিং প্রবিধানমালা লংঘন, নিম্নমানের কাঁচামাল ব্যবহারসহ বিভিন্ন অপারাধ পরিলক্ষিত হওয়ায় নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী পাঁচ লাখ টাকা এবং বারকোড ফুড জাংশনের রান্নাঘরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য প্রক্রিয়াকরণ, পচা মাংস ফ্রিজে সংরক্ষণ, অনুমোদনহীন ঘি ব্যবহার, কাঁচা ও রান্না করা মাংস একত্রে সংরক্ষণসহ নানাবিধ অসঙ্গতি পরিলক্ষিত হওয়ায় নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী চার লাখ টাকা জরিমানা আরোপ ও তাৎক্ষণিক আদায় করা হয়।

এই বিষয়ে বারকোডের মালিক মঞ্জুরুল হকের সাথে কথা বললে তিনি অভিযোগের বিষয়ে ভিন্নমত পোষণ করেন। এবং তিনি আরো বলেন তার প্রতিষ্ঠানে পচা মাংস তো দুরের কথা প্রতিদনের তরতাজা গরুর মাংস দিয়ে রান্না করা হয়। পরে তিনি এটি নিয়ে চ্যালেঞ্জ ও ছুড়ে দেন প্রতিবেদকের কাছে।
এদিকে আরেক প্রতিষ্ঠান ফুলকলি কতৃপক্ষের সাথে মুঠোফোন যোগাযোগ করার চেষ্টা করলে তারা কেউ প্রতিবেদকরে ফোন রিসিভ করেনি।
জনস্বার্থে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান অব্যাহত থাকবে বলে জানান দায়িত্বরত কর্মকর্তা।
















