ওজনে কম দেওয়ায় ফুলকলি সুইটসকে জরিমানা

196

চট্টগ্রাম নগরের কোতোয়ালি মোড়ে অবস্থিত ফুলকলি সুইটসে ওজনে কম দেয়ার অপরাধে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর চট্টগ্রাম কার্যালয়।

Advertisement

শনিবার (২ সেপ্টেম্বর) দুপুরে ভোক্তা অধিকারের অভিযানে এ জরিমানা করা হয়।

ভোক্তা অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয় সহকারী পরিচালক নাসরিন আক্তার বলেন, অভিযোগের ভিত্তিতে কোতোয়ালির মোড়ে অবস্থিত ফুলকলি সুইটসে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়াও ফিরিঙ্গিবাজার এলাকায় ডাবের দোকান দাম তদারকি করা হয়। এ সময় প্রায় প্রতিটি দোকানেই মূল্য তালিকা ও ভাউচার পাওয়া যায়।

Advertisement