হালিশহরে খালে ভাসমান ৫ বছরের শিশুর মরদেহ উদ্ধার

170

চট্টগ্রাম নগরের হালিশহরে খালের মধ্যে ভাসমান অবস্থায় মো. আব্দুল (৫) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

Advertisement

শনিবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় হালিশহরের ছোটপোল এলাকার শফিক সাহেবের কলোনীর পাশে একটি খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মো. আব্দুল ওই এলাকার মো. কামালের ছেলে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, পাশের খালের মধ্যে ভাসমান অবস্থায় থাকা মরদেহ উদ্ধার করে হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ মর্গে রাখা হয়েছে।

Advertisement